| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফের বাড়লো ফার্নেস অয়েলের দাম

দেশে আবারও ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশকে ৩৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য সাশ্রয়ী অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশকে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। সোমবার (১৮ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস।

বিস্তারিত...

পশুর হাট ‘টার্গেট’ করে সক্রিয় জাল টাকার চক্র

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসতেই আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার সংঘবদ্ধ চক্র। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ জাল নোট।

বিস্তারিত...

পরিচয় মিলল মুগদার মাথাবিহীন সাত টুকরা লাশের

রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন সাত টুকরা লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোকাররম মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাসিন্দা। তার বাবার নাম সোরহাব মিয়া।

বিস্তারিত...

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়ের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জিও-লোকেশনভিত্তিক উপস্থিতি মনিটরিং ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অফিসে এসে চলে যাওয়ার সুযোগ আর থাকবে না।

বিস্তারিত...

৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় প্রায় ৩ লাখ কোটি টাকার আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান ১ লাখ ১০ কোটি টাকা।

বিস্তারিত...

পরিবর্তন হতে পারে র‍্যাবের নাম

এলিট ফোর্স হিসেবে র‍্যাবের নাম পরিবর্তন বা নতুন বাহিনী গঠনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন নামে বা নতুন কাঠামোয় এলিট ফোর্স গঠন করা হলে যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর দেওয়া নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পারে।

বিস্তারিত...

আসন্ন বাজেটে হার্টের রিং ও কিডনি যন্ত্রাংশে ভ্যাটমুক্তি

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জনস্বার্থ বিবেচনায় শুল্ক-কর অব্যাহতি দেওয়ার বড় প্রস্তাব রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিম্ন ও মধ্যবিত্তদের জটিল রোগের চিকিৎসা ব্যয় কমাতে হার্টের রিংয়ের ভ্যাট মওকুফ ও কিডনি রোগীদের ডায়ালাইসিস সরঞ্জামে ভ্যাট অব্যাহতি দেওয়ার সুপারিশ রাখা হয়েছে। ফলে আসন্ন অর্থবছরে জটিল এই রোগগুলোর চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্য হারে কমতে পারে বলে জানা গেছে।

বিস্তারিত...

বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে আগ্রহী কাতার

বাংলাদেশের ৫টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার।

বিস্তারিত...

এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন

পুলিশের বিশেষায়িত বাহিনী র‍্যাবকে এলিট ফোর্স হিসেবে পরিচালনার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মানবাধিকার সমুন্নত রেখে র‍্যাবের কার্যক্রম পরিচালনার জন্যই এই নতুন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে।

বিস্তারিত...

কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে:সিপিডি

আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে কর আদায় উল্লেখযোগ্যভাবে না বাড়ালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করবে বলে সতর্ক করেছে গবেষণা সংস্থা এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। সোমবার (১৮ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত “জাতীয় বাজেট ২০২৬–২৭ রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা” শীর্ষক সংলাপে এ তথ্য তুলে ধরা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।

বিস্তারিত...

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত টানা সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

বিস্তারিত...

১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে

ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিস্তারিত...

বাজেটে মদ ও সিগারেটের দাম বৃদ্ধির পরিকল্পনা

আসন্ন বাজেটে বিলাসী ও ক্ষতিকর পণ্যের ক্ষেত্রে কড়া অবস্থান নিচ্ছে এনবিআর। গত কয়েক বছর ধরে সবচেয়ে বেশি মুনাফায় থাকা রাষ্ট্রায়ত্ত কেরু অ্যান্ড কোম্পানির দেশি মদে লিটার প্রতি ৪০০ থেকে ৪৫০ টাকা ‘স্পেসিফিক ভ্যাট’ বসানোর পরিকল্পনা চলছে।

বিস্তারিত...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

লন্ডন থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি দেশে ফিরেন। এ তথ্য নিশ্চিত করেছে বঙ্গভবনের প্রেস উইং। গত ৯ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য লন্ডনে যান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪