রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির ৭ টুকরো খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পাওয়া যায়নি তার মাথা
সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘব এবং প্রশাসনের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসনে চালু হতে যাচ্ছে ‘হ্যালো ডিসি’ নামের নতুন একটি সেবা। এর মাধ্যমে জেলার যেকোনো নাগরিক সরাসরি জেলা প্রশাসকের কাছে অভাব-অভিযোগ, তথ্য ও মতামত জানাতে পারবেন
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে চলতি বছরে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আগামীকাল (সোমবার) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে দেশের সব অধস্তন আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৩ মে) এবং পরের দিন রবিবার (২৪ মে) দেশের সব অধস্তন আদালতের কার্যক্রম চলবে।
২০২৬-২৭ অর্থবছর থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে।
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইঞ্জিনের ক্ষমতার (সিসি) ওপর ভিত্তি করে মোটরসাইকেলের অগ্রিম আয়কর বসানোর যে আলোচনা চলছে, তাতে আপত্তি জানিয়ে আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বাইকাররা। সেই সঙ্গে বাইকারদের প্রতিনিধিরা ও স্মারকলিপি একটি স্মারকলিপি দিয়েছেন । রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন বাইকাররা। এ সময় আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দেন। এতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত বাজেটে ১১১-১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে দুই হাজার টাকা, ১২৬-১৬৫ সিসির জন্য পাঁচ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি সিসির জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে দেশের লাখ লাখ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বাইকাদের একজন প্রতিনিধি এ কে এম ইমন বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে মোটরসাইকেলের দাম এমনিতেই অনেক বেশি। রাইড শেয়ারিং বা পণ্য ডেলিভারি দিয়ে অনেকে জীবিকা নির্বাহ করেন।এই অতিরিক্ত কর সাধারণ মানুষের জীবন-জীবিকাকে সংকটে ফেলবে।’ নারী বাইকার লিমা শিমু বলেন, ‘গণপরিবহনের নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনার কারণে অনেক নারী এখন নিরাপদে চলাচলের জন্য মোটরসাইকেল বেছে নিয়েছেন। নতুন করে করারোপ করা হলে নারীদের অর্থনৈতিকভাবে বাধাগ্রস্ত করা হবে।’ মানববন্ধনে অংশ নেওয়া বাংলা কলেজের শিক্ষার্থী মুর্শেদ আলম বলেন, ‘দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের বর্তমান বাজারে বাইক রক্ষণাবেক্ষণ করাই কঠিন হয়ে পড়েছে। এর ওপর নতুন করের বোঝা চাপিয়ে দিলে অনেক শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ী তাদের যাতায়াতের এই একমাত্র মাধ্যমটি বিক্রি করে দিতে বাধ্য হবেন।’ এছাড়াও বক্তারা জোর দিয়ে দাবি জানান, মোটরসাইকেল এখন আর কোনো বিলাসপণ্য নয়; বরং এটি যানজট এড়ানোর ও জীবিকার প্রধান মাধ্যম। বর্তমানে নিবন্ধন ফি, রোড ট্যাক্স ও তেলের ওপর ভ্যাট দেওয়া হচ্ছে। এর ওপর পুনরায় অগ্রিম আয়কর আরোপ করা অযৌক্তিক। তারা অনতিবিলম্বে এই প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান। রিপোর্টার্স২৪/ফয়সাল
দেশের আটটি বিমানবন্দর, ছয়টি রেলস্টেশন ও চারটি আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। সংশ্লিষ্টদের দাবি, নতুন এই ব্যবস্থায় একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রী ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন। শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই স্থাপন করা হয়েছে প্রায় ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট।
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী একমি ল্যাবরেটরিজ লিমিটেডের গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজায় সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল চীনা দূতাবাসের আমন্ত্রণে সাত দিনের চীনে পৌঁছেছেন। রোববার (১৭ মে) সকালে তারা বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান।
হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে উল্লেখ করে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তার সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই রিটে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক সব উপদেষ্টাসহ মোট ২৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার সুনির্দিষ্ট নির্দেশনা চাওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে অ সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য অগ্রিম ট্রেন টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ২৮ মে ধরে তৈরি করা সময়সূচি অনুযায়ী, রোববার (১৭ মে) ২৭ মে তারিখের আসনের টিকিট বিক্রি হচ্ছে। সব টিকিট অনলাইনে পাওয়া যাবে।
ঈদের আগে রপ্তানিকারকদের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকার বকেয়া নগদ প্রণোদনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প পেয়েছে ২ হাজার ৯০০ কোটি টাকা।