আসন্ন বাজেটে বিলাসী ও ক্ষতিকর পণ্যের ক্ষেত্রে কড়া অবস্থান নিচ্ছে এনবিআর। গত কয়েক বছর ধরে সবচেয়ে বেশি মুনাফায় থাকা রাষ্ট্রায়ত্ত কেরু অ্যান্ড কোম্পানির দেশি মদে লিটার প্রতি ৪০০ থেকে ৪৫০ টাকা ‘স্পেসিফিক ভ্যাট’ বসানোর পরিকল্পনা চলছে।
লন্ডন থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি দেশে ফিরেন। এ তথ্য নিশ্চিত করেছে বঙ্গভবনের প্রেস উইং। গত ৯ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য লন্ডনে যান।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতির কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত ব্যুরো (পিবিআই)। মামলার আলামত থেকে আরও একজন পুরুষের ডিএনএ প্রোফাইল শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলাকারীদের কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই ন্যাক্কারজনক ঘটনায় মূল আসামিসহ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (১৮ মে) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাট চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যৌথ নদী কমিশনে (জেআরসি) বাংলাদেশের পক্ষে সদস্য পদে নিয়োগ নিয়ে উঠেছে নজিরবিহীন তদবিরের অভিযোগ। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক, প্রধান প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ ২৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙিয়ে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে। তার নাম মো. আনোয়ার কাদির।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের বিভিন্ন সময়ে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলেও অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি।
প্রতারণার একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যাওয়া দুই নারী আসামির একজন প্রকৃত আসামি নন বলে অভিযোগ উঠেছে। বাদীপক্ষের দাবি, বড় বোনের বদলে ছোট বোন আদালতে হাজির হয়ে কারাগারে গেছেন। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় নতুন তথ্যে কুমিল্লায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে তিন পুরুষের শুক্রাণুর পাওয়ার
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ১৮ মাসে ঢাকা শহরকে ১৮ বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কবি ও চিন্তক ফরহাদ মজহার অভিযোগ করেন, মাজারকে ঘিরে অনৈতিক কর্মকাণ্ডের দায় অন্যের ওপর চাপানো হচ্ছে। তিনি বলেন, এখন তো প্রমাণিত হচ্ছে, মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের ওপর দোষ চাপাচ্ছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ড. আলী বিন সামিখ আল মাররি। রোববার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন।
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে সরকার একদিকে বিনিয়োগ ও অর্থনৈতিক গতি ফেরানোর চেষ্টা করছে, অন্যদিকে রাজস্ব সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের চাপ ও দুর্বল আর্থিক খাতের বাস্তবতার সঙ্গে লড়াই করছে। এই বাস্তবতায় স