| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পুলিশ আর সেই ১৭ বছরের ইতিহাসে ফিরে যাবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এককভাবে শুধু পুলিশের কাজ নয়, এতে সাধারণ মানুষকেও সহযোগিতা করতে হবে।

বিস্তারিত...

হতদরিদ্রদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করবে সরকার: অর্থমন্ত্রী

হতদরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে দরিদ্র রোগীদের প্রাইভেট হাসপাতালে পাঠানো হবে এবং তাদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে জানান তিনি।

বিস্তারিত...

তাপে পুড়ছে ১৩ জেলা, অব্যাহত থাকার আভাস

দেশের ১৩ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

রোববার রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় আগামী রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিস্তারিত...

৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যার মধ্যে অন্তত ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিস্তারিত...

আরও কমলো সোনার দাম, ভরি এখন ২ লাখ ৩৮ হাজার টাকা

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

বিস্তারিত...

ট্রেনে ঈদযাত্রা: ২৬ মে’র টিকিট বিক্রি হচ্ছে আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সেই ধারাবাহিকতায় আজ শনিবার (১৬ মে) চতুর্থ দিনে ২৬ মে’র ট্রেনের টিকিট বিক্রি চলছে।

বিস্তারিত...

ঢাকার বাতাস আজ সহনীয়

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজও শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক একিউআই স্কোর ছিল ৪৪৭, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত। অন্যদিকে তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা’র অবস্থান ছিল ৩৮তম। শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ৬২, যা ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার(১৬ মে) সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে।এ কথা জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন। এখন তিনি গাড়িতে আছেন।

বিস্তারিত...

মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সার। শুক্রবার (১৫ মে) ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিস্তারিত...

১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি বদল করায় জামায়াতের উদ্বেগ

দলীয় বিবেচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়ায় গভীর উদ্বেগ এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠসমূহে এভাবে দলীয়করণের সংস্কৃতি চালু করা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করে দলটি।

বিস্তারিত...

শাহবাগে হামে মৃত শিশুদের গায়েবানা জানাজা

দেশে হাম ও হাম উপসর্গে মৃত শিশুদের গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে রাজধানীর শাহবাগে। আজ শুক্রবার জুমার নামাজের পর ‘বিক্ষুব্ধ জনতা'র ব্যানারে কয়েকজন এই গায়েবানা জানাজা পড়েন।

বিস্তারিত...

শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন। তিনি কুমিল্লায় একটি পথসভায় অংশ নেবেন এবং চাঁদপুরে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

বিস্তারিত...

বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

শিল্পাঞ্চলের নিরাপত্তা, সাইবার অপরাধ দমন, মহাসড়ক নিরাপত্তা, পর্যটন খাতের সুরক্ষা এবং ভিআইপি নিরাপত্তাসহ ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোতে জনবল বাড়ানোর দাবি উঠেছে।

বিস্তারিত...

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা

সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো তৃতীয় পক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের প্লাস্টিকের ডেবিট ও ক্রেডিড কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করতে নিষেধ করেছে বাংলাদেশ ব্যাংক।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪