রাজধানীর জিগাতলায় মেস থেকে উদ্ধার হওয়া এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর (৩০) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবারই (১৮ডিসেম্বর) তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমা বেগম।
জনগণের সহযোগিতা-সমর্থনই আমার একমাত্র ভরসা বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় প্রার্থীদের পোস্টার প্রকাশ্যে টাঙানো হচ্ছে, কিন্তু এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে দেওয়া এক ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের অন্তত ৬১ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এবং মিডল ইস্ট মনিটর এই তথ্য নিশ্চিত করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু সংক্রান্ত খবর সত্য নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তবে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে নিশ্চিত করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাদির মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব।
ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করবে, জনগণ তাদের কখনো ক্ষমা করবে না। তিনি বলেন, আগামী নির্বাচনে সেটাই প্রমাণ হবে।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো’ শীর্ষক স্লোগান দিয়েছেন। আজ বুধবার ‘জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে তিনি এই স্লোগান দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে রওনা হন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে নতুন নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টির (জাপা) একাংশ এবং আনোয়ার হোসেন
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি-এর মস্তিষ্ক সক্রিয় করার জন্য অপারেশনের প্রয়োজন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তবে তার শারীরিক অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত হওয়ার পরই এই অপারেশন করা সম্ভব হবে।
আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দেশে ফেরাকে ঘিরে লন্ডনের বিমানবন্দরে বিদায় জানাতে নেতাকর্মীদের ভিড় না করার জন্য স্পষ্টভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।