ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে তাঁর স্মৃতি সংরক্ষণের দাবিতে শাহবাগে স্মৃতিস্তম্ভ নির্মাণের আহ্বান জানিয়েছে পরিবার।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক **শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও ভাঙচুরের প্রেক্ষাপটে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমি (৩০)-এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কবরস্থানের সামনে তার জানাজা শেষে দাফন করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান উত্তেজনার মধ্যে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ওসমান হাদির মৃত্যুতে দেশের সাধারণ জনগণকে যে কোনো ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ২টার দিকে ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে সংগঠনটি বলেন, হাদি তার শত্রুর সঙ্গেও জীবনের শেষ পর্যন্ত ইনসাফ চেয়েছিলেন এবং বুদ্ধিবৃত্তিক লড়াই করার আহ্বান জানাতেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা পরিচয় দেওয়া একদল তরুণ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরের খুলশী এলাকায় কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির খুনিদের যতক্ষণ পর্যন্ত ভারত ফিরিয়ে না দেয়, ততক্ষণ বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই রাজধানী ঢাকায় বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।