বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ইনশাআল্লাহ, আমি ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাবো।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘মহান মুক্তিযুদ্ধের আদর্শ, স্বাধীনতার গুরুত্ব ও বর্তমান জাতীয় করণ’ বিষয়ে আলোচনার আয়োজন করা হয়।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাজধানীর উত্তরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এশার নামাজের পর এ আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা–পরবর্তী সময়ে রচিত ইতিহাসের একটি বড় অংশ ‘মিথ্যা বয়ান দিয়ে লেখা হয়েছে’ বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাজধানীর গুলশানে বাসভবন ও অফিস প্রস্তুত করেছে দলটি। তিনি গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন। ওই বাড়িটির পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’য় বসবাস
সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন ও অপরিবর্তিত। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে হা
জাতীয় স্মৃতিসৌধে ‘বিজয় দিবস’ ও ‘স্বাধীনতা’ নিয়ে কটুক্তি করায় পিনাকী-ইলিয়াসের কঠোর শাস্তি দাবি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে তারা স্লোগান দেন, ‘মুক্তিযুদ্ধের বাংলায়—পাকিস্তানপন্থীর ঠাঁই নাই।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই সময়ে আমাদেরকে প্রকৃতপক্ষে সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংহত করার জন্য বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তি ও ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ঐক্য এখন সবচাইতে বেশি জরুরি। কারণ, এর মাধ্যমেই আমরা কেবল মাত্র সন্ত্রাসবাদী, গণতন্ত্র বিরোধী তৎপরতা বা ফ্যাসিবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার যে অপচেষ্টা, সেটা রু
সরকার ও পুলিশের ওপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, দেশে সার্বিকভাবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে তার দল অবশ্যই নির্বাচনে অংশ নেবে। তবে কোনোভাবেই ‘পাতানো’ বা প্রশ্নবিদ্ধ নির্বাচনে তারা যাবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জামায়াতে ইসলামী গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’আখ্যা দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে আওয়ামী লীগ কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। তিনি
গণঅধিকারগণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ প্রায় ৫০ জন প্রার্থীকে হত্যার পরিকল্পনা নিয়েছে এবং এরই মধ্যে এটি শুরু হয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, বিপ্লবী যোদ্ধা ওসমান হাদির ওপর চালানো হত্যাচেষ্টার ঘটনা, যা এখনও পর্যন্ত তদন্তের আওতায় আসামিদের গ্রেপ্তার করা যায়নি।
মহান বিজয় দিবসের প্রাক্কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় এবং তাদের ষড়যন্ত্রকে জনগণ নস্যাৎ করে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র অটুট রাখবে বলে তিনি দৃঢ় মন্তব্য করেছেন। তিনি এই মন্তব্য করেন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে। মির্জা ফখরুল বলেন, আমরা স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখবার জন্য সংগ্রাম চালিয়ে যাব এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নিরন্তর লড়াই চালাবে বলে মন্তব্য করেন।