দীর্ঘদিনের শাসক শেখ হাসিনাকে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনে ক্ষমতাচ্যুত করার পর নতুন রাজনৈতিক দল গঠন করে আলোচনায় আসে তরুণদের নেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। তবে রাস্তায় তাদের বিপুল জনসমর্থন এখনো ভোটে রূপ নিতে
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, বিএনপি–জামায়াতকে আওয়ামী ভোটব্যাংক ভাঙার রাজনীতি নয়, সীমান্ত হত্যা বন্ধ করবার রাজনীতি করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদককে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে। বুধবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৩ ডিসেম্বর) ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা-৮ আসানের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. হেলাল উদ্দিন বলেন, প্রতিবন্ধী বা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান কণ্ঠশিল্পী কনকচাঁপা। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পারলেও তার সাক্ষাৎ হয়েছে তার সার্বক্ষণিক সহযোগী ফাতেমার সঙ্গে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য সাতক্ষীরা জেলাধীন ইশ্বরদীপুর
নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৩ ডিসেম্বর) রাজধা
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তাদের (রাজাকার ও আল বদর) জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান অসুস্থতার জন্য দায়ী আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের এক বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। তারা বুধবার (৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হন। ড. রিচার্ড বিউলের নেতৃত্বে দলটি সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের স্থানীয় চিকিৎসকদের সঙ্গে প্রাথমিক পরামর্শ ও চিকিৎসা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করেন তারা।
কেউ জামায়াতে ইসলামীর ওপর হামলা করতে আসলে, তার দুই হাত নিয়ে যেন ফিরে যেতে না পারে, নেতাকর্মীদের তেমনই নির্দেশনা দিয়েছেন দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। রোববার বিকালে চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (২ ডিসেম্বর) আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর রাতে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাসভবনে সৌজন্যসাক্ষাতে যান।
বিতর্ক যেন পিছু ছাড়ছে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার। এবার নতুন করে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় এ ইসলামী বক্তা। মঙ্গলবার (২ ডিসেম্বর) তার নতুন একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।