ঢাকা-১৫ আসনের ৬৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ৪১,৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার
সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির অভিনন্দন জানিয়েছেন বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফলে ৪টি আসনে জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। আসনগুলো হলো কিশোরগঞ্জ-৪, কুমিল্লা-৩, ঝিনাইদহ-১ এবং সুনামগঞ্জ-২।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ৪৫ হাজার ১১৪ ভোট।
ঠাকুরগাঁও-১ আসনের ৩০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষ হয়েছে। বর্তমানে চলছে গণনা। এ নির্বাচনে কক্সবাজার-১ আসনে নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনের ভোটগণনা চলছে। ইতোমধ্যে এ আসনের ১১৬টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এর মধ্যে এক লাখ ৭২ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার।
কুমিল্লা-৪ দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিজয়ী হতে যাচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কোনো ধরনের বিজয় মিছিল বা উচ্ছ্বাস না করে আল্লাহর উদ্দেশে সিজদাবনত হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আন্দোলনের সময়কার সঙ্গীদের পাশাপাশি “কম-বেশি” আরও রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারা দেশ পরিচালনা করতে চান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেছেন, দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন মোটামুটি ভালো হলেও এরপর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং অবশিষ্ট সময়ের মধ্যে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি নির্বাচনকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, ভোটে জালিয়াতির চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি ব্যবহার করে তা প্রতিরোধ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে অবশ্যই ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।