| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মঙ্গলবার শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘শহীদী শপথ’ কর্মসূচি

শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ‘শহীদী শপথ’ গ্রহণ কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর: সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের

বিস্তারিত...

হাদির হত্যার বিচার নিশ্চিতে ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তে এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক মানের পেশাদার গোয়েন্দা সংস্থার সহায়তা গ্রহণের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বিস্তারিত...

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

ফরিদপুরে কাজী রিয়াজকে আহ্বায়ক ও আনিসুর রহমান সজলকে সদস্য সচিব করে ২১৬ সদস্যবিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিস্তারিত...

গণতন্ত্র রক্ষা করতে এখন রুখে দাঁড়ানোর সময়:মির্জা ফখরুল

সম্প্রতি দেশের প্রধান সংবাদমাধ্যমের ওপর হামলাকে গণতন্ত্র ও দেশের অর্জিত স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শুধু সচেতন থাকা যথেষ্ট নয়। সময় এসেছে রুখে দাঁড়ানোর এবং অপশক্তির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার।

বিস্তারিত...

দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে রিজভী

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে গিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বেলালের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ ৪ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

বিস্তারিত...

খুনিকে জীবিত ধরুন, বন্দুকযুদ্ধের নাটক নয়: ইনকিলাব মঞ্চ

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ইনকিলাব মঞ্চ জোরালো দাবিতে বলেছেন, খুনিকে দ্রুতই জীবিত গ্রেফতার করতে হবে এবং বন্দুকযুদ্ধে কোনো নাটক চাই না। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শান্তিপূর্ণ ও স্বচ্ছ পথে অপরাধীর সন্ধান ও গ্রেফতারে কাজ করতে হবে।

বিস্তারিত...

গণমাধ্যমে হামলা প্রতিরোধে জাতীয় ঐক্য দরকার: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি দেশজুড়ে গণমাধ্যমে হামলা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

বিস্তারিত...

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় শহীদ হাদি চত্বর (শাহবাগ) থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

গণঅধিকার পরিষদকে দুটি আসনে আশ্বাস দিলো বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদকে দুটি আসনে মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপি। এই দুই আসন হলো পটুয়াখালী-৩ ও ঝিনাইদহ-২।

বিস্তারিত...

বিএনপির মনোনয়ন পেলেন সোমনাথ দে ও কপিল কৃষ্ণ মন্ডল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু প্রার্থী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বাগেরহাটের দুই আসনে দুজন সংখ্যালঘু প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। নতুন ঘোষিত প্রার্থীরা হলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে বিশ্ব

বিস্তারিত...

সরকারের গোয়েন্দা সংস্থা কী করেছে: গোলাম পরওয়ার

নকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, হামলার ছয় ঘণ্টা পর কীভাবে হত্যা

বিস্তারিত...

নিবন্ধন সনদ পেল তারেকের আমজনতার দল

গত ৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় তারেকের আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কারও আপত্তি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এবার আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন

বিস্তারিত...

আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী

দেশের বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে হত্যা ও ধারাবাহিক সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একের পর এক চোরাগুপ্ত হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও গভীর উদ্বেগ তৈরি হচ্ছে, যা রাষ্ট্রের জন্য অশনিসংকেত।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪