কৈশোরেই ফুটবল জগতে হৈচৈ ফেলে দেওয়া লামিন ইয়ামাল এখনও ‘টিনএজ’ বয়স পার করেননি। তবে কয়েক বছর ধরে যে ধারাবাহিকতায় তিনি পারফর্ম করেছেন, ক্লাব ও জাতীয় দলের সাফল্যে নায়কের ভূমিকা নিয়েছেন, তাতেই তার নামের পাশে জুড়ে গেছে ‘সময়ের সেরাদের একজন’ ট্যাগ। বিশ্বকাপ অভিযানের মাঝে এই স্প্যানিশ সেনসে
বিশ্বকাপের প্রস্তুতি মানে শুধু অনুশীলন, ট্যাকটিকস আর ম্যাচ পরিকল্পনা নয়। বড় টুর্নামেন্টে একটি দলের খাবার, ঘুম, পুনরুদ্ধার, মানসিক স্বস্তি, সবকিছুই পারফরম্যান্সের অংশ। সেই কারণেই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে এসে আর্জেন্টিনা নিজেদের সঙ্গে এনেছে ঘরের স্বাদ। লিওনেল মেসিদের কানসাস সিটি ক্যাম্পে পাঠানো হয়েছে ৫০০ কেজির বেশি আর্জেন্টাইন গরুর মাংস।
ফুটবলারদের ক্যারিয়ার শেষ হওয়ার পর কোচিং, টেলিভিশন বিশ্লেষক কিংবা ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ার গল্প নতুন কিছু নয়। কিন্তু নুসাইর মাজরাউইয়ের পরিকল্পনা যেন একেবারেই ভিন্ন। মরক্কোর এই ডিফেন্ডার মাঠের সবুজ ঘাস ছেড়ে ভবিষ্যতে নিজেকে দেখতে চান ধর্মীয় শিক্ষার জগতে—একজন হাফেজে কোরআন এবং ইমাম হিসেবে।
মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই চট্টগ্রামে গিয়েছিল বাংলাদেশ। তবে ভেন্যু আর ফরম্যাট বদলের সঙ্গে বদলে গেছে স্বাগতিকদের পারফরম্যান্স গ্রাফও। ব্যাটারদের ধারবাহিক ব্যর্থতায় প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছিল আগেই। তাই আজ রোববারে
বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিল কুরাসাও। গোলরক্ষক এলোই রুমের অবিশ্বাস্য নৈপুণ্যে শক্তিশালী ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতিহাসের প্রথম বিশ্বকাপ পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয় দ্বীপদেশটি।
পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের দিনে ব্যক্তিগতভাবেও ইতিহাস গড়লেন নাহিদা আক্তার। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি স্পিনার।
বদলি খেলোয়াড় ডেনিজ উনদাভের দুর্দান্ত নৈপুণ্যে নাটকীয় জয় পেয়েছে জার্মানি। কোট দিভোয়ারের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
পিছিয়ে পড়ার পর বদলি খেলোয়াড়দের নৈপুণ্যে ম্যাচে ফিরেছে জার্মানি। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ডেনিজ উনদাভের গোলে কোট দিভোয়ারের বিপক্ষে ১-১ সমতায় ফেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কাসেমিরো (ফ্র্যাঙ্ক কেসি)র একমাত্র গোলে জার্মানির বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কোত দিভোয়ার (আইভরি কোস্ট)। ম্যাচের ৩০ মিনিটে অধিনায়ক কেসি কাছ থেকে গোল করে দলকে এগিয়ে দেন।
হিউস্টনে দাপুটে পারফরম্যান্সে সুইডেনকে ৫-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখায় ডাচরা। ব্রায়ান ব্রবি, কোডি গাকপো ও ক্রাইসেনসিও সামারভিলের গোলেই বড় জয় নিশ্চিত হয় তাদের।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন গল্প রয়েছে, যেখানে একই পরিবারের সদস্যরা ভিন্ন দেশের হয়ে মাঠে নেমেছেন। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে দেজিরে দুয়ে এবং গুয়েলা দুয়ের গল্পটা কিছুটা হলেও আলাদা। ছোটবেলা দুই ভাই একইসঙ্গে ফুটব
ব্যাটিংয়ে শুরুটা ছিল হতাশার। টপ অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছিল বাংলাদেশের। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে চলছিল নিয়মিত উইকেট পতন। একসময় একশ রানের গণ্ডি পার হওয়াও কঠিন মনে হচ্ছিল। তবে সাত নম্বরে নেমে স্বর্ণা আক্তারের ঝোড়ো ইনিংসে শেষ পর্যন্ত লড়াই করার মতো পুঁজি পায় টাইগ্রেসরা।
শিরোনাম পড়ে চমকে ওঠারই কথা। যে মানুষটি ২০১৫ সালেই পেশাদার ফুটবলকে চিরতরে বিদায় জানিয়েছেন, তিনি কি না চলমান ২০২৬ বিশ্বকাপের উন্মাদনার মাঝে অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের জার্সি গায়ে ফিরলেন! তবে ব্রাজিল ভক্তদের একটু হতাশ হতেই হচ্ছে, কারণ ব্যাপারটা ঠিক সে রকম কিছু নয়।
বিশ্বকাপের গ্রুপ পর্বের দশম দিনে অনুষ্ঠিত হবে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও সুইডেন। এছাড়া জার্মানি খেলবে আইভরি কোস্টের বিপক্ষে, ইকুয়েডরের প্রতিপক্ষ কুরাসাও এবং তিউনিসিয়া মুখোমুখি হবে জাপানের।
বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের অবস্থান অনেকটাই শক্ত করেছে ব্রাজিল। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা সেলেসাওদের লক্ষ্য এখন স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ থেকে পয়েন্ট অর্জন করা। তবে জয়ের ছক কষার পাশাপাশি কোচ কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি।