| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বুধবার (১৪ জানুয়ারি) সকালে বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছে। সকাল দশটার দিকে আনুষ্ঠানিকভাবে দেশে পৌঁছানো সোনালি ট্রফিটি কিছু আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে স্থাপন করা হবে।

বিস্তারিত...

নিরাপত্তা ঝুঁকিতে আইপিএলের দুই ম্যাচে মাঠে থাকবে না কোন দর্শক

নিরাপত্তা জনিত কারণে নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দুটি ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৪ ও ১৫ জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোতে গ্যালারিতে কোনো দর্শক প্রবেশ করতে পারবেন না। ১৫ জানুয়ারি বৃহন্মুম্বই পৌরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাকে

বিস্তারিত...

ভারতের বাইরে সাইবেরিয়ায় হলেও খেলতে আপত্তি নেই: আসিফ

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বাইরে যে কোনো দেশে ম্যাচ আয়োজন করা হলে তাতে আপত্তি নেই বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আসিফ আকবর বলেন

বিস্তারিত...

বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও, নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে বিসিবির পক্ষ থেকে

বিস্তারিত...

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা নেদারল্যান্ডসের

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞ ও পরীক্ষিত ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফরে না থাকা একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ফিরিয়ে এনে দল সাজিয়েছে ডাচ ক্রিকেট বোর্ড।

বিস্তারিত...

সোবোসলাইয়ের ভুল ছাড়িয়ে জয় লিভারপুলের

ডোমিনিক সোবোসলাইয়ের অপ্রয়োজনীয় ভুলের পরও বড় হার রক্ষা করেছে লিভারপুল। এফএ কাপের ম্যাচে অ্যানফিল্ডে লিগ ওয়ানের বার্নসলিকে ৪-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে জার্জ আরনে স্লটের শিষ্যরা। তবে ম্যাচ চলাকালে দলের খেলা ঘন ঘন প্রশ্নের মুখে পড়ে।

বিস্তারিত...

আলোনসোকে বরখাস্ত, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপারকোপা ফাইনালে ৩-২ গোলে হারার পর প্রধান কোচ জাবি আলোনসোর সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি শেষ করেছে ক্লাবটি। সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে রিয়াল এই সিদ্ধান্ত নিশ্চিত করে। আলোনসোর স্থলাভিষিক্ত হিসেবে প্রথম দলের দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের রিজার্ভ দল কাস্তিয়ার প্রধান কোচ আলভারো (আলভারো) আরবেলোয়ার হাতে।

বিস্তারিত...

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয়: বিসিবি

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠানো কোনো আনুষ্ঠানিক জবাব নয় বলে জানিয়েছে বিসিবি।

বিস্তারিত...

‘নিরাপত্তার স্বার্থে’ মোস্তাফিজকে ছাড়াই বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র চার সপ্তাহ আগে এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, পেসার মোস্তাফিজুর রহমান বাংলাদেশ দলে থাকলে আসন্ন বিশ্বকাপ দলের ওপর নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এই অজুহাতে মোস্তা

বিস্তারিত...

বাংলাদেশের ম্যাচের জন্য ভারতের ভেতর বিকল্প ভেন্যু ভাবছে আইসিসি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে শ্রীলঙ্কায় সরানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে আবেদন জানিয়েছে।

বিস্তারিত...

এক ম্যাচ জয়ের পরেই দুঃসংবাদ ভারতের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই ঋষভ পান্তের চোটে ছিটকে যাওয়ার দুঃসংবাদ পেয়েছিল ভারতীয় শিবির। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই এবার নতুন করে বড় বিপর্যয়ের মুখে পড়ল দল। সাইড স্ট্রেইনের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডেতে আর খেলতে পারবেন না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।

বিস্তারিত...

বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, বদলাতে পারে ভেন্যু

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত থেকে সরানোর অনুরোধ করলেও, ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কায় পাঠানোর বদলে ভারতের ভেতরের অন্য দুটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে পারে।

বিস্তারিত...

সিলেটেই দেখা গেল না তাসকিনকে: জানালেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা থাকা তাসকিন আহমেদ রোববার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে দেখা যায়নি। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।

বিস্তারিত...

বিরক্ত হয়ে বাংলাদেশ ছেড়ে যেতে চেয়েছিলেন গুরবাজ

চলমান বিপিএল-এ বিসিবির ইন্ট্রেগ্রিটি ইউনিট ও দুর্নীতি দমন বিভাগের তৎপরতা নজর কেড়েছে। জিরো টলারেন্স নীতি কার্যকর করা হলেও এই প্রক্রিয়া কিছুটা বিরক্তি তৈরি করেছে ঢাকা ক্যাপিটালসের ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজের মধ্যে।

বিস্তারিত...

রাফিনিয়ার গোলে এল ক্লাসিকো থ্রিলার, সুপার কাপ জিতল বার্সেলোনা

মরুর বুকে জমজমাট এক এল ক্লাসিকো থ্রিলারে শেষ হাসি হাসল বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে কাতালানরা। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে নাটক, উত্তেজনা ও গোলবন্যায় ভরা ম্যাচে নায়ক হয়ে ওঠেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪