বৃহস্পতিবার দুই ম্যাচ বয়কটের পর শুক্রবার থেকেই আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে তাঁর পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা বৃহস্পতিবার দুই ম্যাচে অংশ নেননি। তবে রাতের বৈঠকের পর সমঝোতার মাধ্যমে এই অচলাবস্থা দূর হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন অপরিচিত নম্বর থেকে একের পর এক হত্যা ও অপহরণের হুমকি পাচ্ছেন। শুধু ফোনকল নয়, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারেও তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। হুমকিসংক্রান্ত অডিও বার্তা ও মেসেজের কপি সমকাল-এর হাতে এসেছে।
সব ধরনের ক্রিকেট বয়কটের অবস্থান থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই ক্রিকেটে ফিরতে চায় তারা। তবে এজন্য কিছু শর্ত দিয়েছে সংগঠনটি। আজ থেকে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরুর কথা ছিল। তবে কোয়াবের পূর্ব ঘোষিত কর্মসূচি ‘সব ধরনের ক্রিকেট বয়কট’র অংশ হিসেবে আজ বিপিএলের ম্যাচও বয়কট করেছেন তারা। ফলে বিপিএলে আজকের দুটি ম্যাচই স্থগিত হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে গভীর সংকটে পড়েছে দেশের ক্রিকেট। দীর্ঘ টানাপোড়েন, আলোচনার ব্যর্থতা ও খেলোয়াড়দের মাঠে নামতে অস্বীকৃতির পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চলমান আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা পর্বের প্রথম দিনেই কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এম নাজমুল ইসলামকে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশ্বাসেও মন গলেনি ক্রিকেটারদের। বোর্ড পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ম্যাচ বর্জন চলবেই। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন, বাংলাদেশ তিন ফ্যারম্যাটের তিন অধিনায়ক লিটন, মিরাজ ও নাজমুলসহ প্রায় ৫০-৬০ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন।
দুইবার সাফ জেতা সাবিনা খাতুন ও কৃষ্ণা রানি সরকারদের বাতিলের খাতার ফেলে দিয়েছেন নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। সেই সাবিনা-কৃষ্ণারাই নিজেদের আরও একবার প্রমাণ করলেন সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে। শক্ত প্রতিপক্ষ ভারতকে উড়িয়ে দিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থাইল্যান্ডে
এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে বোর্ড পরিচালক হিসেবে থাকছেন তিনি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের ধারাবাহিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দেশের ক্রিকেটে চরম অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়ে দিয়েছে, এই দাবির প্রশ্নে তারা একচুলও নড়বে না।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই অনিশ্চয়তার মধ্যে রয়েছে বাংলাদেশ দলের অংশগ্রহণ। এই সময় এক বিতর্কিত মন্তব্য করে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম, যা ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তাদের সংগঠন কোয়াব নাজমুলের পদত্যাগ দাবি করেছে এবং তা না মানলে বিপিএলসহ সব খেলা বয়কটের হুমকিও দিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকের এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশি ক্রিকেটের তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের বেতন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাদের সংগঠন কোয়াব সরাসরি তা র পদত্যাগ দাবি করেছে। বিপিএল-এর আজকের ম্যাচ শুরুর আগে যদি এই দাবি না মানা হয়, ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকিও দিয়েছে।
গোলপোস্টে দাঁড়িয়ে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন ইয়াসিন বুনো। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে তার অসাধারণ দুটি সেভে নাইজেরিয়াকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো।
তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বুধবার (১৪ জানুয়ারি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিসিবির পরিচালক ও অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করলে সম্ভাব্য আর্থিক ক্ষতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু মন্তব্য করেন, যা পরে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আগামীকাল (বৃহস্পতিবার) বিপিএলের প্রথম ম্যাচ শুরুর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখার কঠোর ঘোষণা দিয়েছে। বুধবার(১৪জানুয়ারি) জুম কলে এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ক্রিকেটারদের সম্মান
এক সময় জীবিকার তাগিদে ইটভাটায় কাজ করতে হয়েছে, ফলের দোকানে বিক্রি করেছেন ফল। আজ সেই মানুষটিই ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে। ব্রেন্টফোর্ডের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইগোর থিয়াগো এখন চোখ রাখছেন আরও বড় মঞ্চে ফিফা বিশ্বকাপে।