| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিশ্বকাপ বাছাইপর্ব: ইতালির দাপুটে জয়, ফ্রান্সের শুভ সূচনা

বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের খেলায় বড় ব্যবধানে জয় পেয়েছে ইতালি। এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। অন্যদিকে, ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের আরেক খেলায় জয় দিয়ে মিশন শুরু করেছে ফ্রান্স। ওলিস-এমবাপ্পের গোলে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে তারা।

বিস্তারিত...

বিসিবি প্রধানকে হুমকি, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। বিসিবি নির্বাচনকে ঘিরে তাকে অপরিচিত নম্বর থেকে ফোনে ভয়ভীতি দেখানো হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছেন তিনি।

বিস্তারিত...

এক নজরে ২০২৫-এর সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত টেনিস তারকারা

টানা দ্বিতীয়বারের মতো আয়ের শীর্ষে ২২ বছর বয়সী আলকারাজ, যার গত এক বছরের আয় ৪ কোটি ৮৩ লক্ষ ডলার। তবে ২৪ বছর বয়সী সিনারের উত্থান ঈর্ষণীয়! তার আয় প্রায় দ্বিগুণ বেড়ে পৌঁছেছে ৪ কোটি ৭৩ লক্ষ ডলারে। কোর্টের লড়াইয়ে সিনার এগিয়ে থাকলেও, বিজ্ঞাপনের দুনিয়ায় আলকারাজই আসল ‘কিং’

বিস্তারিত...

চিলিকে বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিলের উৎসব

ঐতিহাসিক মারাকানায় ২০২২ বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ বাছাইয়ের ম্যাচ খেলেছিল ব্রাজিল। তারই পুনরাবৃত্তি হলো কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির চাওয়ায়। সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের ইচ্ছামাফিক চিলির বিপক্ষে ম্যাচটি মারাকানায় রাখা হয়।

বিস্তারিত...

জোড়া গোলে ঘরের মাঠে শেষ ম্যাচ রাঙালেন মেসি

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে সম্ভাব্য শেষ ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন লিওনেল মেসি। পুরো পরিবার নিয়েই তিনি আজ (শুক্রবার) এস্তাদিও মনুমেন্তালে হাজির হয়েছেন। দর্শকদের অভিবাদন পেয়ে চোখও ভেজালেন কিছুটা।

বিস্তারিত...

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ডি পল–ডি মারিয়ার আবেগঘন প্রতিক্রিয়া

আর্জেন্টিনার মাটিতে আলবিসেলেস্তেরাদের হয়ে লিওনেল মেসির শেষ অফিসিয়াল ম্যাচ—শব্দগুলো উচ্চারণ করাটাই যেন অসম্ভব মনে হয় ভক্তদের কাছে।

বিস্তারিত...

এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসী লিটন

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষ। এবার এশিয়া কাপের লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত শেষ ম্যাচে বাংলাদেশের হোয়াইটওয়াশের স্বাদ হাতছাড়া হলেও

বিস্তারিত...

বাংলাদেশের সঙ্গে সিরিজ হেরেও সন্তুষ্ট নেদারল্যান্ডস

বাংলাদেশ সফরকে শুরু থেকেই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখেছিল নেদারল্যান্ডস। নিয়মিত কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল তাদের। ফলে অনেক তরুণ খেলোয়াড়ের জন্য এটাই ছিল উপমহাদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক অভিজ্ঞতা। সিরিজে অবশ্য ভালো করতে পারেনি ডাচরা। প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হারের পর শেষ ম্যাচ

বিস্তারিত...

বিসিবি সভাপতি হলে সাকিব খেলতে পারবেন কি না জানালেন তামিম

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে টাইগার এই অলরাউন্ডার সবশেষ গেল বছরের আগস্টে খেলেছিলেন ভারতের বিপক্ষে। এরপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তার আর দেশে ফেরা হয়নি। এরপর থেকে লাল-সবুজের জার্সিতেও দেখা যায়নি সাকিবকে।

বিস্তারিত...

মেসির সিদ্ধান্ত মেনে নিয়েছেন স্কালোনি

বিদায়ের স্পষ্ট সুর লিওনেল মেসির কণ্ঠে। পয়েন্টের জন‍্য দেশের মাটিতে শেষবার কোনো লড়াইয়ে নামবেন তিনি ভেনেজুয়েলার বিপক্ষে। তার এই সিদ্ধান্তে সম্পূর্ণ সায় আছে কোচ লিওনেল স্কালোনির। একাদশে বেশ কিছু চমকের কথা বললেও তিনি নিশ্চিত করেছেন, শুরুর একাদশে খেলবেন মহাতারকা।

বিস্তারিত...

বৃষ্টিতে থামলো বাংলাদেশের ব্যাটিং

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বারবার বৃষ্টির বাধায় পড়ছে। ম্যাচ শুরুর কিছুক্ষণ পর একবার বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ ছিল প্রায় ৪০ মিনিট। এবার প্রথম ইনিংসের শেষ দিকে এসে আবারও বৃষ্টির কবলে পড়লো ম্যাচটি।

বিস্তারিত...

হামজা ও শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ

দুপুরে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। তার কয়েক ঘণ্টা আগে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে নেপালের বিপক্ষে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে নেই হামজা চৌধুরী, শমিত সোম।

বিস্তারিত...

বাংলাদেশের দল ঘোষণা ফেসবুকে, সংবাদ সম্মেলন ছাড়াই নেপাল যাত্রা

দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আজ (বুধবার) দুপুরে কাঠমান্ডু রওনা হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিদেশ সফরের আগে সংবাদ সম্মেলন করা দেশের ফুটবলের অলিখিত সংস্কৃতি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার প্রভাবে বাফুফে নতুন পথে হাঁটছে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না করেই দেশ ছাড়ছে জাতীয় দল। ফেডারেশন সূত্রের তথ্য, কোচের ইচ্ছে ও পরিকল্পনা অনুযায়ী ক্লোজড ডোর অনুশীলনের মতোই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও হয়নি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪