গোলপোস্টে দাঁড়িয়ে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন ইয়াসিন বুনো। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে তার অসাধারণ দুটি সেভে নাইজেরিয়াকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো।
এক সময় জীবিকার তাগিদে ইটভাটায় কাজ করতে হয়েছে, ফলের দোকানে বিক্রি করেছেন ফল। আজ সেই মানুষটিই ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে। ব্রেন্টফোর্ডের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইগোর থিয়াগো এখন চোখ রাখছেন আরও বড় মঞ্চে ফিফা বিশ্বকাপে।
ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বুধবার (১৪ জানুয়ারি) সকালে বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছে। সকাল দশটার দিকে আনুষ্ঠানিকভাবে দেশে পৌঁছানো সোনালি ট্রফিটি কিছু আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে স্থাপন করা হবে।
ডোমিনিক সোবোসলাইয়ের অপ্রয়োজনীয় ভুলের পরও বড় হার রক্ষা করেছে লিভারপুল। এফএ কাপের ম্যাচে অ্যানফিল্ডে লিগ ওয়ানের বার্নসলিকে ৪-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে জার্জ আরনে স্লটের শিষ্যরা। তবে ম্যাচ চলাকালে দলের খেলা ঘন ঘন প্রশ্নের মুখে পড়ে।
স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপারকোপা ফাইনালে ৩-২ গোলে হারার পর প্রধান কোচ জাবি আলোনসোর সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি শেষ করেছে ক্লাবটি। সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে রিয়াল এই সিদ্ধান্ত নিশ্চিত করে। আলোনসোর স্থলাভিষিক্ত হিসেবে প্রথম দলের দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের রিজার্ভ দল কাস্তিয়ার প্রধান কোচ আলভারো (আলভারো) আরবেলোয়ার হাতে।
মরুর বুকে জমজমাট এক এল ক্লাসিকো থ্রিলারে শেষ হাসি হাসল বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে কাতালানরা। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে নাটক, উত্তেজনা ও গোলবন্যায় ভরা ম্যাচে নায়ক হয়ে ওঠেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।
জার্মান ফুটবলের শীর্ষ লিগে দুটি ম্যাচ বাতিল হয়েছে। ভারী তুষারপাতের কারণে স্টেডিয়ামের নিরাপত্তা শঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা চার দলকে নিয়ে আয়োজিত ‘রোড টু ২৬’ সিরিজে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই আন্তর্জাতিক প্রীতি সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সরকারের দেওয়া ২০ কোটি টাকার হিসাব না দেয়ায় কঠোর অবস্থান নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বৃহস্পতিবার বাফুফেকে তিন দিনের মধ্যে ব্যাংক হিসাব ও বিস্তারিত অর্থনৈতিক বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ২–১ গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠে গেছে। জাবি আলোনসোর দল এবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে।
ফুটবল মাঠে লিওনেল মেসি মানেই নিখুঁত ছন্দ, ক্ষিপ্রতা আর নীরব ঘাতকের মতো আঘাত। লাখো দর্শকের চোখের সামনে তিনি যতটা আত্মবিশ্বাসী ও দৃঢ়, ঘরের চার দেয়ালের ভেতরে ঠিক ততটাই সংযত, শৃঙ্খলাপরায়ণ এবং নিঃশব্দ এক মানুষ। সম্প্রতি দেওয়া এক দীর্ঘ ও খোলামেলা সাক্ষাৎকারে নিজেই তুলে ধরেছেন নিজের সেই ভিন্ন জীবনের গল্প যেখানে ফুটবলের ঝলক কম, আর আছে নিয়ম, নীরবতা আর গভীর ভালোবাসা।
সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ইতিহাস গড়া জয়ে ফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা। বুধবার রাতে আর্নেস্তো ভালভার্দের অ্যাথলেটিক বিলবাওকে ৫–০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে কাতালানরা।
বাফুফে নারী লিগে রোববার (৪ জানুয়ারি) ফরাশগঞ্জ ২৩-০ গোলে কাচারীপাড়া ক্লাবকে পরাজিত করেছে। ম্যাচটি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এবং এর মধ্যে মারামারি ও দুই খেলোয়াড়ের লাল কার্ড প্রদর্শিত হয়।
পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় লক্ষ্মীছড়িজোনের সার্বিক তত্ত্বাবধানে ৩ জানুয়ারি শনিবার দুল্যাতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট (মহিলা দল) এর উদ্বোধন করা হয়।
দেশের ফুটবল অঙ্গনে গভীর শোক নেমে এসেছে জাতীয় দলের সাবেক ডিফেন্ডার দস্তগীর হোসেন নীরার মৃত্যুতে। শনিবার (৩ জানুয়ারি) রাতের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।