যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর অনুষ্ঠান শুরু হতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মেসি মাঠে প্রবেশ করতেই কর্তা-মন্ত্রীরা তাকে ঘিরে ধরে রাখায় সাধারণ দর্শকরা তাকে দেখতে পারেননি।
কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার মুখে পড়ে নিরাপত্তার স্বার্থে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে তড়িঘড়ি স্টেডিয়াম ছাড়তে বাধ্য করা হয়।
আর্জেন্টিনা বা ব্রাজিলের ম্যাচ নয় ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা তৈরি করেছে পর্তুগাল বনাম কলম্বিয়ার ম্যাচ। টিকিটের উচ্চমূল্য নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা থাকলেও মাঠে বসে খেলা দেখার আগ্রহ যে কমেনি, তারই প্রমাণ মিলেছে ফিফার সর্বশেষ তথ্যে।
আগামী বছরের ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম এতটাই উঁচু যে বিশ্বজুড়ে সমর্থকরা হতাশ ও ক্ষুব্ধ। ফুটবল সাপোর্টার্স ইউরোপ এবং ইংল্যান্ড ফ্যানস এম্বাসির মতে, ফিফার এই সিদ্ধান্ত সাধারণ দর্শকদের প্রতি চরম অবিচার।
ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের একজন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ভারতে আসছেন। তিন দিনের এই সফরে (১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর) কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি সফর করবেন। গোটা দেশজুড়ে মেসিকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। ২০১১ সালের পর এটি তার প্রথম ভারত সফর।
বসুন্ধরা কিংসের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচকে সামনে রেখে কিংস অ্যারেনায় অনুশীলন করতে না পেরে অসন্তোষ প্রকাশ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ নারী ফুটবল দল গত চার মাসে সার্বিক বাজে পারফরম্যান্সের কারণে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা র্যাঙ্কিংয়ে ৮ ধাপ নামিয়ে ১১২তম স্থানে নেমে গেছে। গত ৭ আগস্ট প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৪ ধাপ উন্নতি করে ১০৪তম স্থানে উঠে আসে এবং সেই র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ (+৮০.৫১) পয়েন্ট অর্জন করেছিল। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১১৭৯.৮৭৩। কিন্তু বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নতুন করে ১২.২৬ রেটিং পয়েন্ট হারিয়ে মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১১৬৭.৬১১ তে।
লিগে পাঁচ ম্যাচে চারবার পয়েন্ট হারানোর পর এবার চ্যাম্পিয়নস লিগেও ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে লিগ পর্বের ম্যাচে জাবি আলোনসোর দল ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটির কাছে। সিটির গোল দুটি নিকো ও’রিলি এবং আর্লিং হলান্ডের। রিয়ালের একমাত্র গোলটি করেছেন রদ্রিগো।
ভারতকে হারানোর মাহেন্দ্রক্ষণে যে পুরস্কার ঘোষণায় ফুটবল অঙ্গনে আনন্দের বন্যা বইয়ে দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেই প্রতিশ্রুত অর্থ অবশেষে পৌঁছে গেছে জাতীয় ফুটবল দলের হাতে। ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ২১ বছর পর ভারতকে হারানোর ঐতিহাসিক সাফল্যের পরই তিনি জাতীয় দলের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন।
চ্যাম্পিয়ন্স লিগে একই রাতে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ল চেলসি ও বায়ার্ন মিউনিখ। লিড ধরে রাখতে না পেরে আতালান্তার কাছে ২-১ গোলে হেরেছে চেলসি। অন্যদিকে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েও স্পোর্তিং সিপিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
চ্যাম্পিয়ন্স লিগে ড্রয়ের পথে এগোতে থাকা ম্যাচে শেষ মুহূর্তের পেনাল্টিতে জয় তুলে নিয়েছে লিভারপুল। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সান সিরোতে ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় ইংলিশ ক্লাবটি।
ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের লড়াই নিয়ে যত আলোচনা, সেই উত্তাপ এবার ছড়িয়ে পড়তে পারে আন্তর্জাতিক ফুটবলেও।
দুটি সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা এবার পাচ্ছেন বেগম রোকেয়া পদক-২০২৫। নারী জাগরণে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হচ্ছে। রোকেয়া দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে পদক তুলে দেওয়া হবে।
লাতিন-বাংলা সুপার কাপে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার আতলেতিকো চার্লোনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড গ্রিন ফিউচার স্টার দল। সোমবার জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-২০ দলের এই ম্যাচে চতুর্থ মিনিটে মাসুদ রানার গোলে এগিয়ে যায় বাংলাদেশ যুবারা। তবে দ্বিতীয়ার্ধে আলিয়ান সামিয়েন্তোর গোল ভাগাভাগি করে নেয় অতিথিরা।
ফুটসাল নারী বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জিতলো ব্রাজিল। রোববার (৭ ডিসেম্বর) ফিলিপাইনের ম্যানিলার পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আমেরিকার দলটি।