চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ইরানের নারী ফুটবল দল তাদের শেষ এশিয়ান কাপ ম্যাচের আগে জাতীয় সংগীত গেয়েছে
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার-এর বিরুদ্ধে শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
এশিয়ান কাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দল শুক্রবার (৬ মার্চ) সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে গেছে। এই বড় ব্যবধানের হারে শেষ আটে যাওয়ার সম্ভাবনা ঝুঁকিতে পড়েছে পিটার বাটলারের নেতৃত্বাধীন দল। চ্যাম্পিয়ন বা উচ্চ র্যাঙ্কিংধারী দলের বিপক্ষে খেলতে নেমে বাংলাদেশের ফুটবলাররা মাঠে কতটুকু ট্যাকটিক্যাল দ্বৈরথ, বলের এক্যুরেসি ও পজিশনিং বজায় রাখতে পেরেছে—ম্যাচ শেষে এমন প্রশ্নের মুখোমুখি হন মিডফিল্ডার স্বপ্না রানী। ম্যাচের ৪৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা স্বপ্না রানী বলেন, হ্যাঁ, তারা (উত্তর কোরিয়া) সত্যিই খুব ভালো দল। খেলার সময় বুঝতে পেরেছি তাদের ওভারটেকিং, রানিং, বলের এক্যুরেসি, পাসিং—সব মিলিয়ে তারা অনেক শক্তিশালী। তাদের দক্ষতা মাঠে স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। ম্যাচের আগে জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড় দৃঢ়ভাবে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছিল। ম্যাচ শেষে অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, আমরা চেষ্টা করেছি, চেষ্টার ত্রুটি ছিল না। একই সুরে স্বপ্না রানী যোগ করেন, আমরা হারানোর কিছু নেই। তারা বিশ্বমানের শক্তিশালী দল। আমরা আমাদের সেরাটা দিয়েছি। আজকের হার আমাদের ব্যাড লাক। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চীনের কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ব্যবধান দ্বিগুণ হয়েছে। স্বপ্না রানী বলেন, গরমের কারণে এবং প্রথম ম্যাচের পর ক্লান্তি কিছুটা অনুভূত হয়েছে। তবে উত্তর কোরিয়া শক্তিশালী, আমাদের আরও বেশি দৌড়াতে হতো। ম্যান টু ম্যান ডিফেন্স আরও কঠোর করতে হতো এবং রানিং ও পজিশনিংয়ে আরও সচেতন হতে হতো। বাংলাদেশের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ উজবেকিস্তান। স্বপ্না রানী জানিয়েছেন, পরবর্তী ম্যাচের জন্য পুরো দল মানিয়ে নেবে এবং ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামবে। উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলে আমরা সেরা তৃতীয় দলের হিসাবেও শেষ আটে পৌঁছানোর সুযোগ রাখতে পারি। তাই পুরো দলকে একত্রিত হয়ে আরও কঠোরভাবে কাজ করতে হবে। ম্যাচ শেষে কোচ ও খেলোয়াড়রা জানান, গ্রুপ পর্বের বাকি ম্যাচে কৌশলগত পরিকল্পনা এবং শারীরিক প্রস্তুতি আরও জোরদার করতে হবে। বাংলাদেশের ফ্যানদের জন্য এখন শেষ আশা উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের দিকে।
এশিয়ার শীর্ষ দলগুলোর বিপক্ষে লড়াই করতে নেমে বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশ নারী ফুটবল দলকে। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ৫–০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। শুক্রবার সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ–এর ম্যাচে এই ফল আসে।
এশিয়ান কাপের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ফুটবল মহলে প্রশংসিত হলেও বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের এক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার সিডনিতে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে কিরণের বক্তব্যকে সম্পূর্ণ ’ননসেন্স’ এবং ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে আগামী জুন-জুলাইয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপের আসর বসবে। আগে থেকেই মার্কিনীদের সঙ্গে ইরানের বিরোধ থাকলেও, তাদের সব ম্যাচের ফিক্সচারই রাখা হয়েছে দেশটিতে। ফলে এবারের বিশ্বকাপে ইরান খেলা নিয়ে অনিশ্চয়তা ছিলই, যা আরও ঝুঁকির মুখে পড়েছে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এরই মাঝে তাদের বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মেজর লিগ সকারের (MLS) রেগুলার সিজনের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। এলএ গ্যালাক্সির কাছে প্রথম ম্যাচে হারের পর, অরল্যান্ডো সিটি এসসির মাঠে তারা ৪-২ ব্যবধানে জয়লাভ করে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রমজান মাসে রোজা ভাঙার জন্য খেলা সাময়িকভাবে বন্ধ রাখায় কিছু সমর্থকের দুয়ো দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তিনি সমর্থকদের ধর্ম ও বৈচিত্র্যের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। শনিবার এল্যান্ড রোডে লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয়ে ম্যাচের ১৩তম মিনিটে খেলা থামানো হয়। সূর্যাস্তের পর মুসলিম খেলোয়াড়দের ইফতার করার সুযোগ দিতে এই বিরতি দেওয়া হয়। স্টেডিয়ামের বড় পর্দায় বিষয়টি জানানো হলেও একাংশ দর্শক এ সময় দুয়ো দেন।
গ্যালারিভর্তি দর্শক, জয়ের উল্লাস আর তার মাঝেই হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব- ফুটবল মাঠে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। কিন্তু সেই রূপকথার মুহূর্তই শেষ পর্যন্ত পরিণত হলো বাস্তবের বিচ্ছেদে। মাত্র তিন দিনের ব্যবধানে ভেঙে গেল ভাইরাল হওয়া সেই বাগদান।
লা লিগায় আবারও শীর্ষে উঠল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের ওসাসুনার কাছে হারের পর কাতালান জায়ান্টদের শীর্ষে ফেরার সুযোগ তৈরি হয়, যা তারা দারুণভাবে কাজে লাগিয়েছে।
মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হলেও প্রথম ম্যাচে ইন্টার মায়ামির হয়ে কোনো গোল করতে পারেননি লিওনেল মেসি। শনিবার লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ৩-০ গোলে হারের পর মেসির ওপর উঠেছিল অভিযোগ, তিনি কারো অনুমতি ছাড়া ম্যাচ শেষে রেফারিদের রুমে প্রবেশ করেছেন।
শিরোপা লড়াইয়ে আর্সেনালকে ঘিরে যখন সমালোচনা বাড়ছিল, তখনই উত্তর লন্ডন ডার্বিতে দাপুটে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল মিকেল আর্তেতার দল। টটেনহামকে তাদের মাঠে ৪-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে গানাররা।
২০২৩ সালের শুরুতে ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশে যাওয়ার পর থেকে রোনালদোর আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। কখনো কখনো তাকে ঐতিহ্যবাহী সৌদি পোশাক জোব্বা পরতেও দেখা গেছে।
ইতিহাস গড়তে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ নারী ফুটবল দল। এএফসি উইমেন্স এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো নাম লেখানো লাল-সবুজের প্রতিনিধিরা আজ রাত ২টায় সিডনির উদ্দেশে দেশ ছাড়বে।
লা লিগার শীর্ষস্থান কার্যত রিয়াল মাদ্রিদ-এর হাতে তুলে দিল এফসি বার্সেলোনা। ঘটনাবহুল ম্যাচে জিরোনা এফসি-র কাছে ২-১ গোলে হেরে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে কাতালানরা।