বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাটল রয়্যাল গেম ফ্রি ফায়ার বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে আনুষ্ঠানিক পার্টনারশিপ শুরু করেছে। এই চুক্তির মাধ্যমে জামাল ভূঁইয়া ফ্রি ফায়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন। ফ্রি ফায়ার কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের ক্রীড়াঙ্গণ, বিশেষ করে ফুটবলের সঙ্গে
মোহামেডানের উজবেক ফুটবলার মোজাফফরভ পারিবারিক কারণে দেশে ফিরে গেছেন। মঙ্গলবার তিনি দেশে গিয়ে পরিবারের দায়িত্ব সামলাতে বাধ্য হয়েছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি বছরের প্রথম দিনই কোচ এনজো মারেসকারকে বিদায় দিয়েছে। চুক্তি ২০২৯ সাল পর্যন্ত থাকলেও দ্বিতীয় মৌসুমের মাঝপথে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন ৪৫ বছর বয়সী ইতালিয়ান কোচ।
২১ নভেম্বর সর্বশেষ ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ, এরপর ৪ জানুয়ারি তারা রিয়াল বেটিসের বিপক্ষে লড়বে। অর্থাৎ, প্রায় দুই সপ্তাহের বিরতি পেয়েছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ২০২৫ সালের হতাশা ঝেড়ে নতুন বছরে পা দেওয়ার দিনেই তারা দুঃসংবাদ পেয়েছে। চোটের কারণে রিয়ালের সবচেয়ে ফর্মে থাকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ন্যূনতম তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন।
ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস সম্প্রতি হৃদযন্ত্রের একটি প্রতিরোধমূলক চিকিৎসা সম্পন্ন করেছেন। তিনি নিজেই নিশ্চিত করেছেন, তার কোনো হার্ট অ্যাটাক হয়নি। গতকাল বুধবার এই চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যান এই কিংবদন্তী ফুটবলার।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষ স্থান সুসংহত করে ২০২৫ সাল শেষ করলো গানাররা।
যে বয়সে অনেকেই অবসরজীবনের গল্পে মগ্ন থাকেন, সেই বয়সেই নতুন করে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন জাপানের ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তি কাজুয়োশি মিউরা। বয়স এখন ৫৮, আগামী ফেব্রুয়ারিতে পা দেবেন ৫৯ বছরে। তবু থেমে থাকার কোনো ইচ্ছে নেই ‘কিং কাজু’র। এবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন জাপানের তৃতীয় স্তরের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবল রাজনীতির মাঠেই নয়, ক্রীড়াঙ্গনেও ছিলেন একজন মনোযোগী ও ক্রীড়ানুরাগী অভিভাবক। গণতন্ত্র ও জনগণের অধিকারের লড়াইয়ে আপসহীন এই নেত্রী দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে গভীর শোক।
নারী ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে আলো কাড়লেন তনিমা বিশ্বাস। মাঝমাঠ থেকে নেওয়া দুর্দান্ত এক শট ও দ্বিতীয়ার্ধে নিখুঁত ফিনিশিংয়ে করা আরেকটি গোলেই বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে এবারের লিগে দারুণ সূচনা করল বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উইমেন’স
ইন্দোনেশিয়ায় মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়ার নারী দলের ‘বি’ স্কোয়াডের কোচ ফার্নান্দো মার্টিন তার তিন সন্তানসহ মারা গেছেন। স্প্যানিশ ফুটবল ক্লাবগুলো একযোগে এই দুঃখজনক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যানফিল্ডে আবেগঘন পরিবেশে উলভারহ্যাম্পটনকে ২–১ গোলে হারিয়েছে লিভারপুল। প্রয়াত দিয়েগো জোতার স্মরণে আয়োজিত এই ম্যাচে লিভারপুলের জার্সিতে প্রথম গোল করেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস।
ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর শীতকালীন বিরতির আগেই অর্ধেক মৌসুম শেষ। চলতি মৌসুমে পারফরম্যান্সের ভিত্তিতে সংবাদমাধ্যম গোল প্রকাশ করেছে ব্যালন ডি’অরের পাওয়ার র্যাঙ্কিং। ১০ জনের তালিকায় জায়গা পেয়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিও।
আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবিনা খাতুনকে অধিনায়ক এবং সুমাইয়া মাতসুমিসমাকে সহ-অধিনায়ক করা হয়েছে। স্কোয়াডে ১৫ জন খেলোয়াড়ের নাম আছে।
শৈশবের ক্লাব সান্তোসে প্রত্যাবর্তনের পর উত্থান–পতনে ভরা যাত্রায় এবার আরও এক গুরুত্বপূর্ণ বাঁক এলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের জীবনে। দীর্ঘদিনের হাঁটুর সমস্যার অবসানে সোমবার অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে এই তারকা ফরোয়ার্ডকে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার সফল হলেও আগামী মৌসুমের শুরুতে তার মাঠে ফেরা এবং জাতীয় দলের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
আর্জেন্টাইন ফুটবলের বিশ্বতারকা লিওনেল মেসির পরিবারের জন্য উদ্বেগজনক খবর এসেছে যুক্তরাষ্ট্র থেকে। মেসির বোন মারিয়া সোল মেসি মিয়ামিতে একটি গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হলেও বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।