| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণসহ ১১ পদক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ০০:৪৬:১৩:পূর্বাহ্ন  |  ৮৮৭১০৯ বার পঠিত
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণসহ ১১ পদক

স্পোর্টস ডেস্ক: ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) একটি স্বর্ণ, ছয়টি ব্রোঞ্জ ও চারটি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে রোবোটিক্স ও প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

গত ১৭–২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে রোববার (২১ ডিসেম্বর) বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।

ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু। বিভিন্ন ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পান নুসাইবা তাজরিন তানিশা, জুবাইদাহ জাফরিন, রিদোয়ান রাব্বানী, খোন্দকার মুশফিকুল ইসলাম ও প্রিয়ন্তী দাসসহ ছয় শিক্ষার্থী। টেকনিক্যাল পদক অর্জন করেন মোহাম্মদ জারিফ বিন সালেক, নাফিয়া বাসার সুহানী, জাইমা যাহিন ওয়ারা ও প্রিয়ন্তী দাস।

এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিযোগিতায় বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও আইসিটি অধিদপ্তর।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে আইআরওতে নিয়মিত অংশ নিয়ে বাংলাদেশ দল এ পর্যন্ত ১৫টি স্বর্ণসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪