| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাজীপুরে প্রকৌশলী রোকনোজ্জামানের আঙ্গুর চাষে চমক

গ্রামীণ পথ পেরিয়ে সুনিবিড় ছায়াঘেরা বিপ্রবর্থা গ্রামে এখন আলোচনার কেন্দ্রে প্রকৌশলী রোকনোজ্জামান। পেশায় প্রকৌশলী হলেও কৃষিকাজে ঝুঁকে পড়ে তিনি ইউক্রেন জাতের আঙ্গুর চাষে সাফল্য পেয়েছেন। তাঁর বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন এলাকাবাসী।

বিস্তারিত...

উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতিতে ছাড় নয়: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার

আগামী মে মাস থেকে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে সরকার। বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বিস্তারিত...

জমিতে হেভি মেটাল বাড়ছে, ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষিজমিতে হেভি মেটালের (ভারী ধাতু) মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এ সমস্যা সমাধানে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

বিস্তারিত...

বঙ্গবন্ধু নাম বাদ, নামকরণ হলো ‘জাতীয় কৃষি পুরস্কার’

উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দটি বাদ দিয়ে নতুন নাম হবে ‘জাতীয় কৃষি পুরস্কার’।

বিস্তারিত...

মাগুরায় বরই চাষে শিক্ষকের সফলতা

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খর্দ্দফুলবাড়ী গ্রামে শিক্ষকের স্বপ্নের বরই বাগান গড়ে উঠেছে। উপজেলার বনগ্রাম সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরাফাতুল আলম নিজ উদ্যোগে বাড়ির আঙিনায় ৭৫ শতক জমিতে ২০০টি বিভিন্ন জাতের বরই গাছ রোপণ করেছেন।

বিস্তারিত...

ফলের দাম ঊর্ধ্বমুখী, ভোগান্তিতে সাধারণ ক্রেতা

রোজা শুরু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও রাজধানীর বাজারে আমদানি করা ফলের দাম ইতিমধ্যেই আকাশছোঁয়া হয়ে গেছে। সরবরাহ সংকটের অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, ফলে কেজিপ্রতি ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন আমদানি করা ফল। তবে দেশিয় ফলের বাজার আপাতত স্থিতিশীল রয়েছে।

বিস্তারিত...

কাজু ও কফিতে পাহাড়ি কৃষির নতুন দিগন্ত

পাহাড়ি অর্থনীতিকে এগিয়ে নিতে কাজু ও কফি চাষ নতুন সম্ভাবনার দ্বার খুলছে বান্দরবানে। আন্তর্জাতিক বাজারে ৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের কাজুবাদামের চাহিদা এবং দেশে প্রতি বছর প্রায় ৬০০ কোটি টাকার কফি বিক্রির বাস্তবতায় এই দুটি অর্থকরী ফসল এখন কৃষকদের স্বাবলম্বী করে তুলছে।

বিস্তারিত...

গাছপালা যখন কথা বলে, পোকামাকড় শোনে: গবেষণা

গবেষণায় দেখা গেছে, যখন গাছপালা কথা বলে, পোকামাকড় তখন শোনে। ইলাইফ জার্নালে প্রকাশিত এই গবেষণায় উল্লেখ করা হয়েছে, স্ত্রী পতঙ্গরা ডিহাইড্রেটেড টমেটো গাছ থেকে নির্গত সংকেত শনাক্ত করে এবং এই তথ্য ব্যবহার করে তারা ডিম কোথায় পাড়বে তা নির্ধারণ করে। পতঙ্গরা সাধারণত টমেটো গাছে ডিম পাড়ে, পরে ডিম ফুটে তাদের লার্ভাদের জন্য খাদ্য সরবরাহ করে।

বিস্তারিত...

নোয়াখালীতে ফসলের মাঠে বাদামি গাছফড়িংয়ের উপদ্রব, পাকার আগেই ধান কাটছেন কৃষকেরা

নোয়াখালীর শস্যভান্ডার খ্যাত সুবর্ণচর উপজেলায় আমন ধানের খেতে বেড়েছে বাদামি গাছফড়িংয়ের উপদ্রব। ধান পাকার মুহূর্তে এই পোকার উপদ্রবে নষ্ট হচ্ছে খেত। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এ অবস্থায় কৃষকদের কেউ কেউ পুরোপুরি পাকার আগেই কেটে ফেলছেন ধান, কেউ আবার কীটনাশক ছিটিয়ে ফসল রক্ষার চেষ্টা করছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪