আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের জুলাই মাসের একটি প্রতিবেদন অনুযায়ী, ৭ই মে থেকে ১৫ই জুনের মধ্যে ১,৫০০-এরও বেশি মুসলিম পুরুষ, মহিলা ও শিশুকে কোনো সঠিক আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশ সীমান্তে জোর করে ঠেলে পাঠানো হয়েছে।
গাজার শিশুদের কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপস্টার ম্যাডোনা। তিনি পোপ লিওর প্রতি আবেদন জানিয়ে বলেছেন, দয়া করে গাজায় যান এবং অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আপনার আলো শিশুদের কাছে পৌঁছে দিন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থানে নেই বলেও উল্লেখ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বিপণন প্রতিষ্ঠান ‘টার্গেট’র একটি স্টোরে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্র ও চীন তাদের পারস্পরিক বাণিজ্য যুদ্ধের শুল্কবিরতি আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে। এর ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই শুল্কবিরতি বহাল থাকবে।
নতুন করে সীমান্তবর্তী সব স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে আরও কিছু পাটজাত পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। সোমবার ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তরের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে বয়কটের মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস ও কোকা-কোলা থেকে শুরু করে অ্যামাজন ও অ্যাপলের মতো যুক্তরাষ্ট্র-ভিত্তিক বহুজাতিক বিভিন্ন কোম্পানি। দেশটির ব্যবসায়ীদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকরা যুক্তরাষ্ট্রের শুল্কের প্রতিবাদে মার্কিনবিরোধী এই মনোভাবে উসকানি দিচ্ছেন।
সুনামগঞ্জ সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার রংডাঙাই গ্রাম থেকে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও রাজ্য পুলিশ । আটককৃতরা হলেন-জামালপুরের জাহাঙ্গীর আলম, একই জেলার সাবেক পুলিশ কনস্টেবল মারফুর রহমান, নারায়ণগঞ্জের সায়েম হোসেন এবং কুমিল্লার মেহফুজ রহমান।
এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বর মাসেই এই স্বীকৃতি দেবে দেশটি। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিজেই এই ঘোষণা দিয়েছেন।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করে পুলিশ।
যুক্তরাষ্ট্রের মাটিতে বসে এবার ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীর। তিনি বলেন, পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে, তবে তারা ‘অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে। খবর এনডিটিভি
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সদস্য সংখ্যা গত ছয় বছরে ২০ শতাংশ কমে ৪ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে। বিশ্বের সর্বনিম্ন জন্মহার সম্পন্ন দেশটিতে সামরিক সেবার জন্য উপযুক্ত পুরুষ জনসংখ্যা হঠাৎ কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পর অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।
যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম-ঢাকা ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও শেষ মুহূর্তে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটির ডানার ফ্ল্যাপ বিকল হয়ে পড়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় রাখা হয়। বিমানের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উড্ডয়নের সব প্রস্তুতি শেষ হলেও পাইলট চূড়ান্ত পরীক্ষা করতে গিয়ে ডানার ফ্ল্যাপ কাজ করছে না দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে যাত্রীদের জানানো হয়। প্রায় তিন ঘণ্টা অপেক্ষায় ছিলেন ২৬২ যাত্রী। যাদের মধ্যে ১৫ জন বিজনেস ও ২৪৭ জন ইকোনমি ক্লাসের। তাদেরসহ ক্রুদের হোটেলে নিয়ে যাওয়া হয়।
পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য নিশ্চিত করেছে। একাধিক প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। রোববার (১০ আগস্ট) স্থানীয় সময়সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়।