ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে এখনই তেলের দাম বাড়ানোর চিন্তা সরকারের নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ইরান ও ইসরায়েলের হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছেই
সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৯ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ১৬ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৫ পয়েন্ট।
বাংলাদেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) মে মাসে ৬.০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৮.৯ পয়েন্টে পৌঁছেছে। যা দেশের অর্থনৈতিক কার্যক্রমে দ্রুততর প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।
বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংককে শিগগিরই একীভূত করা হবে। একত্র হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
টানা ১০ দিন ঈদের ছুটি কাটিয়ে রোববার (১৫ জুন) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
দেশের স্বর্ণবাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনায় ২ হাজার ১৮২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা।
বাংলাদেশের কর্তৃপক্ষের হিসাবে, হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রায় ২৩৪ বিলিয়ন ডলার (১৭৪ বিলিয়ন পাউন্ড) দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধার করতে অন্তর্বর্তী সরকার আইনজীবী নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ব্রিটিশ সরকার এই প্রয়াসে 'অত্যন্ত সহায়ক' ভূমিকা পালন করছে।
প্রকল্পটি পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা জোরদারে কাজ করবে- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়।
বিদেশে অর্থ পাচারের অভিযোগে অন্তর্বর্তী সরকার যেসব ধনকুবেরকে অভিযুক্ত করেছে, তাদের সঙ্গে আর্থিক সমঝোতায় পৌঁছানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ।
যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী তিন সংস্থা—ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), স্পটলাইট অন করাপশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে। সংস্থাগুলো ব্রিটিশ সরকারের প্রতি এই আহ্বান জানায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আছেন।
পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেই আগামী ১১ জুন (বুধবার) ও ১২ জুন (বৃহস্পতিবার) কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এ বছর ঈদুল আজহাতে উত্তর সিটি করপোরেশন এলাকায় সব মিলিয়ে ৪ লাখ ৬৬ হাজার ৮০টি কোরবানি হয়েছে। এর মধ্যে গরু ৩ লাখ ৫৯ হাজার ৬৭৭টি, ছাগল ১ লাখ ৫৪৬টি, মহিষ ১ হাজার ৭৬২টি এবং ভেড়া ৪ হাজার ৫৭টি কোরবানি হয়েছে। তবে কোনো উট কোরবানি হয়নি।