জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম সভা অনুষ্ঠিত হয়।
টাকা ছাপানোর খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় প্রকাশক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন। সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে বর্তমান সরকার। আমরা যে ভঙ্গুর একটা অর্থনীতি পেয়েছি, সেটাকে রিভাইভ করাটা মোটেও সহজ নয়। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, আমাদের দারিদ্র্য
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করছে। তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতির আশঙ্কা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কায় স্বর্ণবাজারে চাপ সৃষ্টি করেছে। যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও।
দেশের পোল্ট্রি শিল্প বর্তমানে এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে। উৎপাদন ব্যয়ের লাগামহীন বৃদ্ধি, উচ্চ করের চাপ এবং মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্যে প্রান্তিক ও ক্ষুদ্র খামারিরা অস্তিত্ব সংকটে পড়েছেন। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত কার্যকর নীতিগত সহায়তা না মিললে কয়েক দশকে গড়ে ওঠা এই শিল্প বড় ধরনের ধসের মুখে পড়তে পারে।
রাজধানীর খুচরা বাজারে নিত্যপণ্যের দামে দেখা দিয়েছে মিশ্র প্রবণতা। দীর্ঘদিনের ঊর্ধ্বগতির পর মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরলেও মাছের বাজারে উল্টো বেড়েছে দাম। শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা-র বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
ঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র-এর বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কয়লার সঙ্গে পাথর মিশে
দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা দিচ্ছে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবাহ। চলতি বছরের মার্চে রেমিট্যান্স নতুন রেকর্ড গড়ার পর এপ্রিলেও সেই ধারা অব্যাহত রয়েছে। মাত্র ২২ দিনেই দেশে এসেছে প্রায় সাড়ে ২৯ হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।
বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং আইএফআইসি ব্যাংক পিএলসি’র সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ সংশ্লিষ্ট সাত হাজার কোটি টাকার বেশি স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ (ফ্রিজ) করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এলপিজি সিলিন্ডার গ্যাস ভর্তিতে আরোপিত ভ্যাট প্রত্যাহার, ফার্নিচার ও কাগজসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস এবং করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন দেশের ব্যবসায়ীরা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় বড় ঘাটতির মুখে পড়েছে সরকার। এ সময়ে মোট ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ২.১৩ বিলিয়ন বা ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে দৈনিক গড় প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি ১৯ লাখ ডলার। সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। সেই তুলনায় দেশে জ্বালানির যে মূল্য সমন্বয় করা হয়েছে, তা খুবই সীমিত বলে মন্তব্য করেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একইসঙ্গে, বাস মালিক সমিতির সাথে যোগসাজশে বিআরটিএ গোপনে অতিরিক্ত ভাড়া বাড়ানোর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তুলেছে সংগঠনটি।
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহে দেখা দিয়েছে অস্থিরতা। বিশ্ববাজারে দফায় দফায় বাড়ছে জ্বালানি তেলের দাম। এ পরিস্থিতে গত শনিবার রাতে দেশের বাজারে সব ধরণের জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। জ্বালানির দাম বৃদ্ধিতে ভাড়া সমন্বয় করতে সরকারকে অনুরোধ করেছেন বাস-ট্রাক মালিক সমিতির নেতারা।