জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান (এনবিআর) মো. আবদুর রহমানকে অপসারণ, কর্মকর্তাদের হয়রানি ও অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও কলম বিরতি শুরু হয়েছে
চলতি (জুন) মাসের প্রথম ১৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এসময়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু একটি কার্যক্রম নয়, এটি নাগরিক দায়িত্ব। খাল রক্ষায় স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে যেহেতু এতো আলোচনা-সমালোচনা হলো, তাহলে এটা তুলে দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
এই ঋণের মূল উদ্দেশ্য হলো- বাংলাদেশের স্বচ্ছতা, সরকারি খাতের জবাবদিহিতা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধি করা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের সমুদ্রসীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আরও পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠার সাথে কাজ করার জন্য হাইড্রোগ্রাফিক পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জলবায়ু সহনশীলতা, নবায়নযোগ্য জ্বালানি, পরিবহন অবকাঠামো ও ব্যাংক খাতে সংস্কারে চারটি প্রধান উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ১৩০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
২০২৪ সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের নামে পাওনা রয়েছে ৫৯ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ফ্রাঁ ১৫০ টাকা ধরে) যার পরিমাণ ৮ হাজার ৯৭২ কোটি টাকা।
তথ্যমতে, কম্পানিটি তাদের নিবন্ধিত অফিস মহাখালী থেকে আশুলিয়ার দেওরা, ধামসোনা, বালিভদ্র বাজারে স্থানান্তরের পরিকল্পনাও প্রকাশ করেছে।
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বায়ুর মান উন্নয়নে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ দুটি নতুন প্রকল্পে মোট ৬৪০ মিলিয়ন ডলার অনুমোদন করেছে। দেশীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৭ হাজার ৮২২ কোটি টাকা (প্রতি ডলার ১২২.২২ টাকা ধরে)। এর ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, উৎপাদনশীলতা উন্নত হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
উন্নয়ন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানিপ্রবাহ যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
লেনদেনে অংশ নেয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ২০২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১১২ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৮২ কোম্পানির শেয়ারের দাম।
বাংলাদেশের যুবকদের জন্য আশার আলো হয়ে আসছে প্রকল্প ‘এমপাওয়ারিং অ্যাকশনস ফর রেজিলিয়েন্ট নিউ জেনারেশন (আর্ন)’। এই প্রকল্প শুধু একটি কর্মসংস্থানের যন্ত্র নয় বরং এটি এক রাষ্ট্রীয় স্বপ্ন, যেখানে যুব শক্তিকে দক্ষতা, নেতৃত্ব ও আত্মনির্ভরতার পথে হাঁটানো হবে পরিকল্পিতভাবে।