| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চারুপীঠ থেকে বিশ্বমঞ্চে, মঙ্গল শোভাযাত্রার বিস্তার

বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়; এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের অন্যতম শক্তিশালী প্রতীক। সময়ের সঙ্গে উদযাপনের ধরনে পরিবর্তন এলেও মানুষের আবেগ ও অংশগ্রহণে এই উৎসব আজও সমান প্রাণবন্ত।

বিস্তারিত...

পাম্পে তেলের সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ

যশোরের চৌগাছায় জ্বালানি তেল নেওয়ার সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১টার দিকে চৌগাছা পৌরসভার আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

এমপি আমির হামজাকে আইনি নোটিশ

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) পদে বদলি হয়ে আসতে ২০–৩০ কোটি টাকা ব্যয় হয়েছে,এমন মন্তব্য করায় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি

বিস্তারিত...

এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনেকেই আমাকে ট্রল করছে, আমি এটি এনজয় করছি। তিনি বলেন, সংসদে বিরোধী দলীয় বন্ধুরা প্রশ্ন করুক-আমি জবাব দিতে প্রস্তুত আছি। কারণ আমি শিক্ষার উন্নয়নে কাজ করতে চাই। চলমান শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন- এক মুরগি তিনবার জবাই করা যাবে না। শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে। এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ট্রাকের চাকা বিস্ফোরন, চালক নিহত

কুষ্টিয়ার খোকসায় ট্রাকের চাকা বিস্ফোরণে পরবেশ (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার ( ১৩ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন। নিহত পরবেশ যশোরের চুরামনকাঠি এলাকার আনোয়ার শেখের ছেলে।

বিস্তারিত...

পহেলা বৈশাখ বন্ধ থাকছে আমদানি-রপ্তানি

পহেলা বৈশাখের সরকারি ছুটিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) বেনাপোল-পেট্রাপোল বন্দরে বন্ধ থাকছে দু‘দেশের আমদানি-রপ্তানি বাণিজ্। সেই সাথে বন্ধ থাকবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম।

বিস্তারিত...

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায়

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় রিগান আলী নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সাথে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ড প্রদান করা হয়। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে মেহেরপুর শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এই রায় ঘোষনা করেন।

বিস্তারিত...

যশোরে আহত হনুমান নিজেই এলো হাসপাতালে

যশোরের ঝিকরগাছায় এক ব্যতিক্রমী ঘটনায় চিকিৎসা নিতে নিজেই উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এসে হাজির হয়েছে একটি আহত হনুমান। রোববার (১২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ প্রাণীটির চিকিৎসা দেন।

বিস্তারিত...

সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদের চাচার ইন্তেকাল

দৈনিক আজকের পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ (জুয়েল) এর নোয়া চাচা মোস্তাফিজুর রহমান ফিজার মোল্লা (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৫টা ৪৫ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিস্তারিত...

ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আমরাই গড়বো আগামীর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঝিনাইদহ জেলা শাখা। রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের কেসি কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিস্তারিত...

বিজিবির ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

যশোরের বেনাপোলে বিজিবির একটি ট্রাকের (থ্রি-টন) ধাক্কায় মো. রোমান (২১) নামে এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বেনাপোল-শার্শা সড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাতের আঁধারে মাটি কাটায় হুমকিতে জনস্বাস্থ্য ও সড়ক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নে রাতের আঁধারে অবৈধ ট্রাক্টর দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ধুলোবালি ও শব্দের তান্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিস্তারিত...

যশোর জাল সনদে চাকরি, ধরা পড়লো ৩ শিক্ষক

যশোরের শার্শা উপজেলার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে জাল সনদের মাধ্যমে চাকরি নেওয়ার প্রমাণ পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় বিদ্যালয়ের তৎকালীন পরিচালনা কমিটির সভাপতিসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

মৎস্য ঘের দখল পেতে কৃষকদল-যুবদল নেতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া চরের বিল গ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগনেতা কর্মীদের কবল থেকে ৮৩ বিঘা মৎস্য ঘের টি দখল পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

যশোর উদীচীর বর্ষবরণ উদযাপন পা রাখছে ৫০ বছরে

যশোর উদীচীর বর্ষবরণে ৫০বছরে পদার্পন করতে যাচ্ছে উদীচী যশোর সংসদ। ”প্রজ্ঞাময় আলোকে তিমিরবিনাশী প্রভাত হোক” এই শ্লোগানকে সামনে রেখে যশোর পৌর উদ্যানে দুই পর্বে অনুষ্ঠিত হবে এবারের বর্ষবরণ উৎসব। এই দুই পর্বের প্রথম প্রভাতী পর্ব ভোর ৬.৩১ মিনিট থেকে সকাল ১১টা পর্যন্ত ও দ্বিতীয় পর্বের বৈকালিক অনুষ্ঠান বিকোল ৩.০১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুই পর্বের শুরুতে প্রথম পর্বের অনুষ্ঠানে শ্রোতাদের স্পর্শকাতর হৃদয় এবং সঙ্গীতকে এক সুরে বাধঁতে আহির ভৈরব রাগের মধ্যে দিয়ে শুরু হবে বৈশাখের আহবান পর্ব।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪