| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যশোর ঝিকরগাছায় ফুলচাষি নেতার ওপর হামলার বিচারের দাবিতে স্মারকলিপি

যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি ও ফুল ব্যবসায়ী নেতা আব্দুর রহিমের ওপর সন্ত্রাসী হামলার বিচার ও ফুলচাষিদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোরের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপভ্যানের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

দাবি আদায়ে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিস্তারিত...

মুজিবনগর দিবসে মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর আম্রকাননে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। তারপর থেকেই দিনটি মুজিবনগর দিবস হিসেবে পালিত হচ্ছে। তবে এ বছর সরকারি ভাবে কোনো কর্মসূচি নেওয়া হয়নি।

বিস্তারিত...

নেই কোনো তোড়জোড়, নিরবেই কাটছে ১৭ এপ্রিল

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। যে দিনটিকে ঘিরে মেহেরপুর মুজিবনগরের আম্রকানন লোকে-লোকারণ্য থাকত, যে চত্বরে তোরণ, আলোকসজ্জা আর কুচকাওয়াজের মহড়ায় মুখরিত থাকত চারপাশ সেই ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের চিত্র এবার সম্পূর্ণ ভিন্ন। নেই কোনো বর্ণিল আয়োজন, নেই কেন্দ্রীয় নেতাদের ভিড়। অনেকটা নিরবেই পার হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার গঠনের এই মাহেন্দ্রক্ষণ।

বিস্তারিত...

কুষ্টিয়ায় গড়াই নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ায় গড়াই নদীতে তিন ভাই গোসলে নেমে সাফিন (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় সাফিনের আরও দুই ভাইকে জীবিত উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের রেনউইক বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

দাফন না দাহ? মরদেহ ঘিরে উত্তেজনা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির মরদেহ দাফন করা হবে নাকি সৎকার করা হবে-এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মরদেহ হেফাজতে নিয়েছে মোল্লাহাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

কুকুরটিকে কুমিরের মুখে দেওয়ার প্রমান পায়নি তদন্ত কমিটি

বাগেরহাটের খানজাহান আলী (রহ) এর মাজার সংলগ্ন দিঘীতে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল। যাদেরকে কুকুরটি কামড়েছে তারা জলাতঙ্ক রোগের ঝুকিতে রয়েছেন। কুকুরটিকে ইচ্ছে করে কুমিরের মুখে দেওয়ার প্রমান পাওয়া যায়নি। জেলা প্রশাসনের করা তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিন সদস্য বিশিষ্ট ওই কমিটি তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করেন।

বিস্তারিত...

গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা ভাটপাড়া গ্রামে বজ্রপাতে জার্জিস রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জার্জিস রহমান ওই গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।

বিস্তারিত...

যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা

যশোর শহর ও শহরতলীসহ জেলার বিভিন্ন উপজেলায় চলমান জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র আকার ধারণ করেছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের দৈনন্দিন জীবনে।

বিস্তারিত...

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান

বাগেরহাটে হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষায় আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। জেলার সব উপজেলায় একযোগে পরিচালিত এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।

বিস্তারিত...

শার্শা-বেনাপোলে বোরোর বাম্পার ফলনের আশা

যশোরের শার্শা-বেনাপোল অঞ্চলের দিগন্তবিস্তৃত মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। বসন্তের দখিনা বাতাসে দুলছে কচি ধানের শিষ, আর সেই দৃশ্য ঘিরে জেগেছে কৃষকদের বাম্পার ফলনের আশা।

বিস্তারিত...

কুষ্টিয়ায় হাম-রুবেলা টিকা পাবে ২ লাখ ৩০ হাজার ৯২৬ জন শিশু

: কুষ্টিয়া জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ শুরু হতে যাচ্ছে আগামী ২০ এপ্রিল থেকে। এ কার্যক্রম চলবে টানা ১১ মে পর্যন্ত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের একদিন পর ১৪ বছরের নাসিমা খাতুন নামে এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পৌরসভার সলেমানপুর এলাকার একটি ইটভাটার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাসিমা ওই এলাকার মৃত নাজমুল মীরের মেয়ে।

বিস্তারিত...

ছুটির পর তালাবদ্ধ বাথরুমে আটকে ছিল শিশু সাদিয়া

বিকাল ৪ টা বিদ্যালয়ে ছুটির ঘন্টা পড়ে গেছে। বিদ্যালয়ে সকলে বের হয়ে গেলেও বাথরুমে আটকা পড়েন তৃতীয় শ্রেণীর সাদিয়া নামের এক শিক্ষার্থী। ঘটনাটি মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪