| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন

আগামী ২১ এপ্রিল সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬। এবারের পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

বিস্তারিত...

টাকা নিয়ে সময় পেরিয়ে গেছে, শেষ হয়নি ব্রিজের কাজ

বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া–লক্ষ্মীখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ করতে পারেনি ঠিকাদার। ফলে এলাকাবাসী এখনও ঝুঁকিপূর্ণ কাঠের পোল দিয়ে পারাপার করছেন। এতে প্রায়ই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে এবং জনভোগান্তি চরমে পৌঁছেছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

বিস্তারিত...

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত শ্যামনগর ফিলিং স্টেশনে পাম্প মালিককে হত্যার হুমকি এবং তেলবাহী গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফিলিং স্টেশনটির মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

বিস্তারিত...

ছাত্র বিজ্ঞানের প্রবেশপত্র পেলো মানবিকের

আসন্ন এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ছাত্র জমজ দুই ভাইয়ের হাতে মানবিকের প্রবেশপত্র তুলে দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এমন পরিস্থিতিতে আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে দুই ভাই। পরীক্ষার্থী এই দুই ভাইয়ের নাম সালমান হাসান রিহান ও মোহায়মিন হাসান জিহান।

বিস্তারিত...

অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষি জমি রক্ষা জোটের সভা

যশোরের অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় নওয়াপাড়া ইনস্টিটিউটে জোটের সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় এবং জোটের সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল মতলব সর্দারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

কুষ্টিয়ায় প‌রিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবির‌তি প্রত‌্যাহারের পর বাস চলাচল শুরু হ‌য়ে‌ছে। শ‌নিবার (১৮ এপ্রিল) সকালে পুলিশ সুপারের সাথে কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেলা ১ টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা জানানো হয়। কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক এ তথ‌্য জানিয়েছে।

বিস্তারিত...

গাংনীতে সাপে কেটে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বিষাক্ত সাপের ছোবলে রুহুল আমিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের রাস্তায় তাকে সাপে কাটে এবং রাতেই স্বজনরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। কৃষক রুহুল আমিন গাংনী উপজেলার মটমুড়া গ্রামের আনসার আলীর ছেলে।

বিস্তারিত...

কুষ্টিয়া মিরপুরে মারামারির মামলায় পুলিশের অভিযানে আটক ২১

কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক অভিভাবক গুরুতর আহত হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে।

বিস্তারিত...

শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, গ্রেপ্তার ২১

কুষ্টিয়ার মিরপুর উপজেলা-এ শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক অভিভাবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার মাদক উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে মোট ২৪ লাখ টাকার মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিস্তারিত...

উলাশী ইউনিয়নে 'জিয়ার খাল' পরিদর্শন শেষে সৌন্দর্যবর্ধনের আশ্বাস প্রতিমন্ত্রীর

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে অবস্থিত 'জিয়ার খাল' পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে তিনি সরেজমিনে খালটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি স্হানীয় মানুষের সাথে কথা বলেন।

বিস্তারিত...

বাগেরহাটে একটি পরিবারের বিরুদ্ধে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে মানববন্ধন

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী এলাকায় সাহিদা-মোহাম্মদ দম্পতির পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী।

বিস্তারিত...

কুষ্টিয়ায় জামায়াতে নেতাকে প্রধান আসামি করার প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ

কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াতে ইসলামী নেতাকে প্রধান আসামি করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলা মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

বিস্তারিত...

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে সভা

যশোরের ঝিকরগাছায় ‘এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ের কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪