ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে এক দিনের সরকারি ছুটি শেষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর ও পেট্রাপোল স্থলবন্দর-এ পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকদের মাঝে ঠান্ডা পানির বোতল বিতরণ করেছে পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে উপজেলার বলুহর বাসস্ট্যান্ড এলাকার টোটন ফিলিং স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। তীব্র গরমে জ্বালানি নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা বাইকারদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করা হয়, এতে ভোগান্তিতে থাকা চালকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।
খুলনা শহরের বিভিন্ন স্থানে একসঙ্গে দিনমজুরের কাজ করতেন দুই বন্ধু। হঠাৎ একদিন দুজনেই উধাও। পরিবার ভেবেছিল, হয়তো কোথাও কাজে গেছেন। কিন্তু তিন দিন পর এক বন্ধু ফিরে এলেও আরেকজনের কোনো খোঁজ মিলছিল না।
যশোর জেলার শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বর্ণাঢ্য একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।
বাগেরহাট সদর উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে বাংলা নববর্ষ-১৪৩৩ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জমকালোভাবে উদযাপিত হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে পীর শামীম জাহাঙ্গীর র হত্যাকাণ্ডের ঘটনায় দৌলতপুর থানায় হত্যা মামলা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে এ হত্যা মামলা করেন।
যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন শুরু হয়েছে। পহেলা বৈশাখ, মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিটে যশোর পৌর উদ্যানে উদীচীর বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষের যাত্রা সূচিত হয়।
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নড়াইলে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ আয়োজন শহরজুড়ে প্রাণের সঞ্চার করে।
মহাদেব শিবকে তুষ্ট করতে নড়াইলে আগুন-সন্ন্যাসী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জ্বলন্ত অগ্নিপথে খালি পায়ে হাঁটেন সন্ন্যাসীরা। সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কোড়গ্রাম বারোয়ারী মন্দির চত্বরে এ পূজা অনুষ্ঠিত হয়। এতে ১৬ জন সন্ন্যাসী অংশ নেন।
নড়াইলে বাংলা নববর্ষ উপলক্ষে জমজমাট লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। বর্ষবরণের আনন্দকে বর্ণিল রঙে রাঙাতে ঐতিহ্যবাহী এ লাঠিখেলাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন দর্শনার্থীরা।
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১লা বৈশাখ) সকালে বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে বর্ষবরণের কার্যক্রম শুরু হয়।
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
শৈলকুপা উপজেলার মৌকুড়ী গ্রামে জ্বরের ওষুধ খাওয়াতে গিয়ে গলায় ট্যাবলেট আটকে বায়েজিদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বায়েজিদ ওই গ্রামের শ্রমজীবী মহব্বত আলীর ছেলে।