বাগেরহাটের চিতলমারী উপজেলার দক্ষিণ শৈয়লদা বাংলা বাজার এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবু মোল্লা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু করা হয়েছে যশোর জেলার শার্শা উপজেলার নাভারনের ঐতিহ্যবাহী পশুর হাট। হাটটি পুনরায় চালু করার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপহারের ১০ লাখ টাকার চেক দরিদ্র, অসহায় রোগী ও দুস্থদের মাঝে বিতরণ করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি (সংসদ সদস্য) আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বুধবার (২৫মার্চ) দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত দরিদ্র, অসহায় ও দুস্থদের হাতে তিনি চেক তুলে দেন।
২৫ মার্চ কালরাতে সংঘটিত গণহত্যার শহিদদের স্মরণে বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ দোয়া, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো কেএইচপিএল সিজন-৩। টুর্নামেন্টের জমজমাট ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিদ্যালয়ের অভিজ্ঞ ২০০৪ ব্যাচ এবং প্রাণবন্ত ২০১৭ ব্যাচ।
যশোরের ঝিকরগাছা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় ফারিয়া জান্নাত (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নানা বাড়িতে ঈদের আনন্দ করতে এসে প্রাণ গেল শিশুটির। মুহূর্তেই ঈদের আনন্দ রূপ নেয় বিষাদে।
যত বড় অপরাধের অভিযোগই উঠুক না কেন, কাউকে গণপিটুনিতে হত্যা করার অধিকার কোনোভাবেই সংবিধান বা আইনের মাধ্যমে স্বীকৃত নয়। তবুও থামছে না ‘মব’ বা গণআক্রমণের এই বিপজ্জনক প্রবণতা।
কুষ্টিয়ার দৌলতপুরে নছিমন উল্টে জব্বার আলী মোল্লা (৪০) নামে একজন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার মশাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জব্বার আলী মোল্লা ঐ উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মোল্লাপাড়া গ্রামের মো. খোসবার আলী মোল্লার ছেলে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ড্রাইভার ছিলেন। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নস্তি বাওড়ে এ ঘটনা ঘটে। নিহত আশিক আহম্মেদ নওগাঁ জেলার রাণিনগর উপজেলার একডালা ইউনিয়নের ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার(২৪ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের আয়োজনে কুষ্টিয়ায় হয়ে গেল মানবিকতার মানবিক মানুষদের নিয়ে ঈদ পরবর্তী মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রান্তের অন্তত ৪৮টি সংগঠন অংশ নেন।
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) রাতে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রাম থেকে রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়া মনি আজিম শেখ ও হনুফা বেগমের মেয়ে। তিনি রাজৈর গ্রামে নানী হালিমা বেগমের কাছে বসবাস করতেন।
ঝিনাইদহের কোটচাঁদপুরে জনশূন্য মাঠে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল সশস্ত্র দুষ্কৃতকারী।
গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় যশোরের মণিরামপুরের এক পরিবারের তিনজন নিহত হয়েছেন।