চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত এখন টেলিভিশনের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও ক্যামেরা পার্সন মো. পারভেজ। ক্যামেরা ভাঙচুর, মোবাইল, মানিব্যাগ লুট। এই বর্বরোচিত হামলার বিস্তারিত আসছে .......
রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশের বান্দরবান সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আরাকান আর্মি (এএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) — এই তিন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষে সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতামলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে।
সনাতন পদ্ধতিতে নির্বাচন মানেই জুলাইয়ের রক্তের সাথে বেইমানি এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাসুম। শনিবার (৪ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা জামায়াতের কার্যালয়ে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় ১৫ জন আহত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী টানেলের এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চলতি অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। এই উপলক্ষ্যে চাঁদপুর মেঘনা মোহনায় একটি নৌ র্যালী বের হয়।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ দুটি হত্যাকান্ড ঘটে বলে জানায় নিহতের স্বজনেরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিজয় উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের আশরাফ আলী হাজী বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।
চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান বিষয়ে অলিম্পিয়াড। এতে জেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এই অলিম্পিয়াডের আয়োজন করে বিজ্ঞান বেজ। সার্বিক সহযোগিতায় ছিলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব।
রিপোর্টার্স২৪ ডেস্ক : চাকরিতে পুনর্বহালসহ ৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। এতে যানচলাচল বন্ধ রয়েছে।
আজ শনিবার সকালে খাগড়াছড়িতে ডাকা অবরোধ কর্মসূচি স্থগিতের পর এবার প্রত্যাহার ঘোষণা করেছে জুম্ম ছাত্র-জনতা। সংগঠনটির ফেসবুক পেজ থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি। জুম্ম ছাত্র-জনতা জানায়, খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত ঘটনায় জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধিদের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার (৭০) ও সৌরভ দাস (১৭)।
নোয়াখালীর বেগমগঞ্জে আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকান্ডে জড়িতদের নাম জানাতে পারেনি। শনিবার (৪ অক্টোবর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে নতুন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে ইউছুফ হোসেন (৪৫) নামে এক রাজমিস্ত্রির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন। নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের হাবিব উল্যাহ হাজী বাড়ির আবুল কাশেমের ছেলে।
খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের অভিযোেগে চারদিন ধরে যে অবরোধ পালন করা হয়, সেই অবরোধ গত ৩০ সেপ্টেম্বর স্থগিত করার পর এবার পুরো প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। শনিবার সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবারও সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।