গত ২৮ সেপ্টেম্বর একদল সন্ত্রাসীর দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত রামসু বাজার এলাকা পরিদর্শন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি প্রায় ১০ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন । এর আগে তিনি মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয়দের সাথে মত বিনিময় করেন
কুমিল্লার দেবীদ্বারে সালিসের সংবাদ সংগ্রহ করতে যাওয়া ৮ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ ও ৩০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে এশিয়ান টিভির দেবীদ্বার উপজেলা প্রতিনিধি মো. নেসার উদ্দিন বাদী হয়ে দেবীদ্বার থানায় এ মামলা করেন।
ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঐসময় বিদেশ ভ্রমণ শেষে দেশে প্রবেশ করছিলেন। পরবর্তীতে শুক্রবার (০৩ অক্টোবর) সকালে বিমানবন্দর থানা পুলিশ ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।
নোয়াখালীতে বিশ্ব হাসি দিবস (World Smile Day) পালিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা স্মাইল ট্রেন এর আর্থিক সহযোগিতায় এবং শিশুর হাসি সামাজিক সংস্থা ও গুড হিল হাসপাতাল এর সার্বিক আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফেসবুকে বিকৃত ছবি পোস্ট করাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াত-বিএনপি উভয় পক্ষের কমপক্ষে ৩৫ নেতা-কর্মী আহত হয়েছেন। উভয়পক্ষের আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেককে গ্রামে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
রঙিন ট্রলার ভরে জেলেরা ঘরে ফিরলেন ৪০ লাখ টাকার মাছ সাজিয়ে নেচে-গেয়ে। প্রায় চার মাস সাগরে মাছ শিকারের জীবনযুদ্ধে লড়াই করেছেন নোয়াখালীর হাতিয়ার এমভি আহাদ-২ ট্রলারের ২১ জন জেলে। উত্তাল তরঙ্গ আর ঘূর্ণিঝড়ের ভয়কে জয় করে তারা সংগ্রহ করেছেন প্রায় ৪০ লাখ টাকার মাছ। খরচ বাদে প্রতিজনের ভাগে এসেছে গড়ে ৪০ হাজার টাকা।
দরিদ্র মানুষের কাজের সুযোগ সৃষ্টি ও গ্রামীণ জনপদের উন্নয়নের উদ্দেশ্যে সরকার টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্প হাতে নেয় সরকার। কিন্তু সুবর্ণচরে এসব প্রকল্প হয়ে উঠেছে লুটপাটের খনি। অভিযোগ উঠেছে—প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা কাজ না করেই কোটি টাকার বরাদ্দ ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন।
: লক্ষ্মীপুরে মা ইলিশ রক্ষার প্রধান প্রজনন মৌসুমে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ আহরণে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। ৪ অক্টোবর মধ্যরাত ১২টার পর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্স সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
আগামী ৬ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারনা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানের ঘুমধুম সীমান্তে চোরাচালান ও নিরাপত্তার স্বার্থে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে এ রেড অ্যালার্ট কার্যকর হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সশস্ত্র যুদ্ধ চলমান। এতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অধিকাংশ এলাকা স্বাধীনতাকামী আরাকান আর্মিরা দখলে নিয়েছে।
জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ৩ অক্টোবর দিনগত রাত ১২টার পর থেকে ২৫ অক্টোবর দিনগত রাত ১২টা পর্যন্ত ২২দিন ইলিশ সহ সবধরণের মাছ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারের এই অভিযান বাস্তবায়নে ইতোমধ্যে সবধরণের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। জেলা প্রশাসকের নেতৃত্ব উপকূলী এলাকায় চালানো হয়েছে সচেতনামূলক প্রচারণা।
খাগড়াছড়ি ও গুইমারায় সহিংস ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় ৬০০/৭০০ ও গুইমারায় ২০০/২৫০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, পুলিশের ওপর হামলা, ১৪৪ ভঙ্গ, ভাঙচুর ও দাঙ্গা সৃষ্টি করার অভিযোগে খাগড়াছড়ি সদর থানার এসআই শাহরিয়ার বাদী হয়ে ৬০০/৭০০ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
চাঁদপুরের ফরিদগঞ্জে পূর্ব বিরোধকে কেন্দ্র করে অগ্নিদগ্ধের শিকার শাহনাজ বেগম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় অভিযুক্তের ঘরে লুটপাট ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা এই সময়ে অভিযুক্ত নাসিমা বেগমের ২টি ঘরে লুটপাট চালায় এবং আধাপাকা একটি বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
আজ বিজয়া দশমী। দেবী দুর্গার বিসর্জন। পূজার ছুটির সঙ্গে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটি। এই চার দিনের ছুটিতে বৃষ্টি উপেক্ষা করে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। ইতমধ্যে কক্সবাজারের সবকটি হোটেল-মোটেল ও রিসোর্টের রুম বুকিং হয়ে গেছে। এতে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজার সৈকতে আগামী শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত ঠাসা থাকবে।