| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

: লক্ষ্মীপুরে বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের মহব্বত আলী মুন্সিবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার (৬ অক্টোবর) রাতে কোনো একসময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্তারিত...

হাইমচরে ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলচালক শিশুর প্রবাস ফেরত পিতা ও পেছনে বসে থাকা মা গুরুতর আহত হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার দায়ের কোপে প্রাণ গেল ৫ বছরের শিশুর

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : বিশ্ব শিশু দিবসে লক্ষ্মীপুরে মাদকাসক্ত যুবক ফারুক হোসেনের দায়ের কোপে তার ৫ বছরের কন্যা সন্তান ফারিহা সুলতানার মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুর পৌরসভার লাইব্রেরির পাঠক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরির পাঠক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় লাইব্রেরির পাঠক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিন।

বিস্তারিত...

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ৫ দফা দাবি

শিক্ষকতা পেশা: ভবিষ্যতের জন্য মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস–২০২৫ উপলক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

আত্মশুদ্ধি, ক্ষমা আর শান্তির বার্তা নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে রাঙ্গামাটিতে উদ্‌যাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উৎসবের মধ্য দিয়েই শুরু হয়েছে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান দান অনুষ্ঠান।

বিস্তারিত...

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে গ্রেপ্তার

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ কার্যক্রমের অংশ হিসেবে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল গত ২৪ ঘণ্টায় চাঁদপুরসহ আশপাশের নদ-নদীতে অভিযান পরিচালনা করে। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

মারধর থেকে এক ব্যক্তিকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা, আসামি আটক

নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরকে কুপিয়ে হত্যার দুদিন পর মামলার ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। র‍্যাব জানিয়েছে, উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় সন্ত্রাসীরা এক নিরীহ মানুষকে মারধর করার সময় তাদের কবল থেকে ছাড়িয়ে নেওয়ায় কিশোর মারওয়ান হোসেন বিজয়কে (১৮) হত্যা করা হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের অভিযোগ তুলে গ্রাহকদের মানববন্ধন

লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের মাধ্যমে অবৈধ নিয়োগ হয়েছে এমন অভিযোগ তুলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর শহরের চক বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

উবায়দুল মোকতাদিরের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল

একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে (৫ অক্টোবর) রোববার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

বিস্তারিত...

হাজীগঞ্জে ৫ তলা ভবনের এসির আউটডোরে আটকে পড়া শিশু উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে একটি ৫ তলা ভবনের বাহিরে এসির আউটডোরে আটকা পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মো. রায়হান নামের ১০ বছর বয়সি ওই শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়লো সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বিস্তারিত...

চাঁদপুরে নোংরা পরিবেশে টমেটো সস তৈরি করায় জরিমানা

চাঁদপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে টমেটো সস তৈরি করার অপরাধে কারাখানা মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৫ অক্টোবর) দুপুরে শহরের বিসিক শিল্পনগরীতে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

বিস্তারিত...

জঙ্গল সলিমপুরে ‘এখন টিভির’ দুই সাংবাদিকের উপর হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বেসরকারি চ্যানেল এখন টেলিভিশনের চট্টগ্রাম প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন আহমেদ জিয়াদ এবং ক্যামেরাপার্সন মো. পারভেজ রহমান আহত হয়েছেন।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন এলাকা থেকে সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আজমকে গ্রেপ্তার করেছে পুলিশ। (৫ অক্টোবর) রবিবার সকালে উপকূল এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা যাওয়ার জন্য স্টেশন এলাকায় আসলে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪