হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমণ করলেন বেনাপোল পৌসভার ৬নং ওয়ার্ড ভবারবেড় গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো.আবুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০(নব্বই) বছর। স্ত্রী,পুত্র-কণ্যাসহ তিনি অনেক গুণগ্রাহী রেখেগেছেন।
সাতকানিয়া থেকে ৪৫,০০০ পিস ইয়াবা ও মাদক পাচারে ব্যবহৃত ১ টি গাড়ি (NOAH) সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো। জানা গেছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম এর নেতৃত্বে এর একটি টিম চট্টগ্রাম সাতকানিয়া থানাধীন ৮ নং ঢেমশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর ঢেমশা গ্রামের বটতলা রেল ক্রসিং এর পূর্ব পার্শ্বে পাকা রাস্তায় NOAH গাড়িতে অভিযান চালিয়ে মোহাম্মদ ফেরদৌস প্রকাশ ফিরোজ (৩৮), মোহাম্মদ ইয়াসিন (৩৭) ও ছলিম উল্লাহ (২৩) কে উল্লেখিত বিপুল সংখ্যক ইয়াবাসহ গ্রেফতার করা হয় এই সময় ইয়াবা পাচারে তাদের ব্যবহৃত গাড়িটি হচ্ছে NOAH সেই সাথে তাদের ৩ টি মোবাইল সেট জব্দ করা হয়।
পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিনের অবরোধ, মিছিল ও সহিংসতার পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নগরীর সাগরিকা রোড এলাকায় একটি লোহার ওয়ার্কশপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই সময় ৮ জন দগ্ধ হয়েছে।
নগরের পাহাড়তলী থানা এলাকায় একটি লোহার ডিপোতে বিস্ফোরণের ঘটেছে। এতে আটজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে থানার সাগরিকা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পাহাড়ে হারিয়ে যাওয়া বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে বাঁশখালী উপজেলার ডাকভাঙা পাহাড় এলাকা থেকে শিশুদের উদ্ধার করে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করেছে পুলিশ ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন দুপুরে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে বলে জানানো হয়। জেলা প্রশাসনের পরিপত্রে বলা হয়, আইনশৃ
খাগড়াছড়ি সদর উপজেলার পর এবার জেলার গুইমারা উপজেলায়ও ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার। প্রশাসন সূত্রে জানা যায়, জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গুইমারার যৌথখামার ও বাইল্যাছড়ি এলাকায় উত্তেজনা দেখা দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুপুর ২টা থে
নোয়াখালীর মাইজদীতে ছাদ থেকে ফেলে দিয়ে আতিকুল ইসলাম তিতাস (২৫) নামে এক কলেজ ছাত্রকে ‘হত্যা’র অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, এখনো ওই কলেজ ছাত্রের মৃত্যুর সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি।
খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম এই আদেশ জারি করেন।
খাগড়াছড়িতে এক পাহাড়ি নারীকে নির্যাতনের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ডাকে প্রথম দফায় গত বৃহস্পতিবার আধাবেল সড়ক অবরোধের পর ফের (২৭সেপ্টেম্বর) শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডাকা হয়েছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘এক বছর হয়ে গেছে, কোন সরকার নেই কিন্তু, আছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হল একদিকে বিচার করা, আরেকদিকে সংস্কার করে নির্বাচনটাকে নিয়ে আসা। যে নির্বাচনের মাধ্যমে আপনাদের প্রতিনিধি যিনি আপনাদের রাস্তা, এলাকার উন্নয়ন, স্কুল-কলেজ-মাদ্রাসা ও সমাজের বিচার আচার সবকিছুকে সমন্বয় করে একটি স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করবেন। সেই সরকারের অপেক্ষায় আমরা আছি। নির্বাচিত সরকার ছাড়া কোনভাবেই জনগণের সমস্যা সমাধান করা সম্ভব নয়। ’ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নে মহিলা দল আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি নেই, দেশে নির্বাচিত সরকার নেই। যার কারণে গত এক বছর কিছুটা হলেও আগের ১৭ বছরের রেশ আমরা টানছি। ব্যাংকে যান, বিচারালয়ে যান, সামাজিক উন্নয়নের কাজে যান, স্কুল-কলেজ সবকিছুতেই অচল অবস্থা। ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে গেছে, স্থবির হয়ে রয়েছে। পারিবারিকভাবে সবাই একটা কষ্টের মধ্যে এখনো আছে। এই কষ্ট, এই দূর্ভোগ থেকে বের হয়ে আসতে একটি নির্বাচিত সরকার লাগবে।’ এ্যানি চৌধুরী বলেন, ‘আমরা বিএনপি নির্বাচিত হয়ে ২০০১ ও ১৯৯১ এ ছিলাম। স্বাধীনতার পরে জিয়াউর রহমান গ্রামেগঞ্জে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে সম্পর্ক করে এই দলটি সৃষ্টি করেছেন। বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত এই দলটা ধরে রেখেছেন। তারেক রহমান অত্যাচারিত হয়েও লন্ডনে থেকে আমাদের সাথে কথাবার্তা বলে আপনাদের পাশে থেকে কাজ করার জন্য নির্দেশ দিয়ে এখন পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন এই দলের।’ তিনি বলেন, একটা নির্বাচন যদি হয় আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ভোটের মাধ্যমে জনগণের সরকার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। ক্ষমতায় আসার জন্য আপনাদের যে ভোট, এই ভোট আপনাদের আমানত, দীর্ঘদিন ভোট দিতে পারেননি। আপনারা তারেক রহমান, খালেদা জিয়া ও ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার অনুরোধ করছি। তিনি আরও বলেন, আমি ২০০১ ও ২০০৮ এ আপনাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে কি কি কাজগুলো করেছি আপনারা দেখেছেন। আমার বিশ্বাস যদি নির্বাচনটা হতো- ২০১৪, ২০১৮ ও ২০২৪ এ আপনারা ভোট দিয়ে ধানের শীষকেই নির্বাচিত করতেন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের দলের সরকার, উন্নয়নের সরকার, আপনাদের পাশে যে থাকবে বিএনপির সরকার, ধানের শীষের সরকার, তাদেরকে আপনারা নির্বাচিত করে আনার জন্য এখন থেকে ঘরে ঘরে কাজ করবেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ। রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা
টানা এ ছুটি শুরু হওয়ার আগেই কক্সবাজারে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিনেই কক্সবাজার শহরের কলাতলী, লাবণী ও সুগন্ধা সৈকতে পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল।
খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে দ্বিতীয় দফায় জেলায় জুম্ম ছাত্র জনতার ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫ টা থেকে শুরু হওয়া অবরোধে জেলার বিভিন্ন সড়কে পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশে একটি বৈধ নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।