বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মিজান এবং এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।গ্রেপ্তাররা হলো- চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরুমপুর এলাকার শাহজাহান মোল্লা প্রকাশ দেলোয়ার হোসেনের ছেলে মো. মিজান (৫৩) ও সন্দ্বীপ থানার কালাভানিয়া এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে মো. মামুন (৩৮)। গ্রেপ্তার মামুনকে এ মামলার সন্দেহভাজন পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে র্যাব-৭।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনো অবস্থাতেই ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভোট প্রদান করে, তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে। তিনি বলেন, একই সময়ে সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা করা হবে।
লক্ষ্মীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর আয়োজনে লক্ষ্মীপুর-৩ আসন নির্বাচনী এলাকায় একই মঞ্চে উঠেছেন প্রতিবন্ধী ৬ জন প্রার্থী।
আগামী ৫ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে ভারত এবং রাশিয়া। গত বছর দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ক একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে তাদের আটক করে।
চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
লক্ষ্মীপুর শহরের এলজিইডি এলাকায় ড্রাম ট্রাকের চাপায় ১০ বছর বয়সী শিশু আফরিন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক রাজু গুরুতর আহত হয়েছেন।
কক্সবাজারের রামুতে মোহাম্মদ বাবুল (৪০) নামে এক ইজিবাইক (টমটম) চালককে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার একটি কৃষি জমি থেকে তার মরদেহ দেখতে পায় স্থানীয় কয়েকজন। নিহত বাবুল উপজেলার রশিদনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুলালির জুম এলাকার আব্দুস সালাম বৈদ্যের ছেলে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাহাজ্জুদ নামাজের পর ভোটকেন্দ্রে থাকার আহ্বান আসলে ভোটকেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনারই ইঙ্গিত। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ আগাম ভোট কারচুপির ছক কষছে। তবে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এসময় তিনি এনসিপির প্রার্থী মাহবুব আলমের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা করেন। মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এবং রামগঞ্জ উপজেলা বিএনপির ইছাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের ছেলে।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও বাংলাদেশে সামাজিক সুবিচার কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকা অনেকেই জনগণের ঘুম হারাম করেছে এবং বর্তমানে যারা ক্ষমতায় নেই, তারা সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। সোমবার (২৬ জানুয়ারি) দাগনভুঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নে নির্বাচনী কর্মসূচিতে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। সকালে আমু ভূঞা বাজার থেকে শুরু করে প্রতাপপুর, দিঘীর পাড়, মৌলভীবাজার ও বৈরাগীর হাটসহ বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগ করেন তিনি। বেলা ১১টায় দিঘীর পাড়ে মহিলাদের সঙ্গে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক নারী অংশগ্রহণ করেন। বিকেলে স্থানীয় বাজার ও বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়, এবং সন্ধ্যায় গজারিয়া বাজারে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভার অদূরে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এ জন্য এলাকাবাসীর সহযোগিতা চাই।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন আবার অন্য একটি গোষ্ঠী কিছু কিছু ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, গত ১৫–১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি।
কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাত করে বাড়ির সম্পর্কে চাচা মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিককে (৩৭) হত্যার দায়ে ভাতিজা মো. সারোয়ার আলমকে (৩২) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই আসামিকে অপর ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৪ হাজার টাকা জরিমানা এবং দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।