| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি থেকে বাঁচার জন্য নিরাপত্তা কার্ড চাই: মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জনগণের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির চেয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও নিপীড়ন থেকে বাঁচার জন্য একটি নিরাপত্তা কার্ড এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

বিস্তারিত...

দুঃশাসন যেন ফিরে না আসে, ১২ ফেব্রুয়ারি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ দিন: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছরের দুঃশাসনের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, আমরা ইনসাফ কায়েম করতে চাই এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ চাই। সেই দুঃশাসন যেন ফিরে না আসে, সেজন্য আগামী ১২ তারিখ সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

বিস্তারিত...

আজ লক্ষ্মীপুরে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

শুক্রবার (৩০ জানুয়ারি) লক্ষ্মীপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে এই জনসভা গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।

বিস্তারিত...

হাঁস যেন শিয়াল ছিনিয়ে নিতে না পারে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমার একটা হাঁসও যেন কোনো শিয়ালের বাচ্চা চুরি করতে না পারে’। নির্বাচনে কারচুপির আশঙ্কা তুলে ধরে তিনি ভোটারদের সতর্ক ও সক্রিয় থাকার অনুরোধ জানান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন রুমিন ফারহানা। বিএনপি থেকে বহিষ্কৃত এই আলোচিত নেত্রী এবারের নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিস্তারিত...

দেবিদ্বারে মাদক সেবনের দায়ে ৪ তরুণের কারাদন্ড

কুমিল্লার দেবিদ্বারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে চার তরুণ যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৭টায় দেবিদ্বার সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের যৌথ দল দেবিদ্বার সদরের গোমতী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চারজনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

বিস্তারিত...

আরাকান আর্মির হাতে আটক ৪২০ জেলেকে উদ্ধারে সরকারের হস্তক্ষেপ দাবি

সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক জেলেদের উদ্ধারে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন নিখোঁজদের পরিবার। তাঁদের অভিযোগ, গত পাঁচ মাসে টেকনাফ ও সেন্ট মার্টিন এলাকার অন্তত ৪২০ জন জেলেকে বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। কিন্তু তাঁদের উদ্ধারে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

বিস্তারিত...

আচরণ বিধি লঙ্ঘন: চাঁদপুরে বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থীকে শো-কজ

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৩৩ কয়েদি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁদপুর জেলা কারাগারে বন্দি ৩৩ জন কয়েদি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ৪৬ হাজার ৪৩৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং কারাবন্দি ভোটাররা অন্তর্ভুক্ত রয়েছেন।

বিস্তারিত...

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ বোরহানি, বাসি খাবার সংরক্ষণ করায় জরিমানা

চাঁদপুর শহরের তালতলা এলাকায় মেয়াদোত্তীর্ণ বোরহানি ও বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ করায় প্রতিষ্ঠান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিস্তারিত...

শনিবার চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের ঘোষণা শ্রমিক দলের

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না করা হলে শনিবার (৩১ জানুয়ারি) বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল।

বিস্তারিত...

সুবর্ণচরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহানের সমর্থনে সুবর্ণচরে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে জামায়াতের আমিরের জনসভা, দুই লাখেরও বেশি উপস্থিতির আশা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগমন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে সাজ সাজ রব। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণার অংশ হিসাবে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।

বিস্তারিত...

রাউজানে নলকূপের গর্তে পড়ে ৩ বছরের শিশু মেজবাহের মৃত্যু

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ উদ্দিন (৩) মারা গেছে। উদ্ধার অভিযান শেষে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা ঘটে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে। নিহত মেজবাহ ওই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, চার থেকে পাঁচ বছর আগে সরকারি উদ্যোগে ওই এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য একটি গর্ত খোঁড়া হয়েছিল, কিন্তু নানা কারণে তা আর ব্যবহার করা হয়নি। দীর্ঘদিন ধরে গর্তটি খোলা থাকলেও নিরাপদ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বিস্তারিত...

চট্টগ্রামে নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া শিশুকে উদ্ধার, হাসপাতালে নেওয়া হচ্ছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ৫ বছর বয়সী মিসবাহ নামের শিশু তার বাড়ির পাশে থাকা খোলা নলকূপের গভীর গর্তে পড়ে যায়। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান শুরু করে। রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং বর্তমানে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিস্তারিত...

রাউজানে গভীর নলকূপে পড়ে শিশু, উদ্ধার অভিযান চলছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপে মিসবাহ (৩) নামে এক শিশু পড়ে গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, শিশুটি কীভাবে নলকূপের গর্তে পড়ল তা স্পষ্ট নয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, নলকূপের গভীরতা এবং পরিস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। তবে, তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪