| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বিএনপির বিকল্প নেই : আবদুল আউয়াল মিন্টু

বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, তা থেকে উত্তরণের জন্য এ মুহূর্তে দেশ পরিচালনায় একমাত্র বিএনপিকেই প্রয়োজন। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন করতে বিএনপির কোনো বিকল্প নেই।

বিস্তারিত...

দাগনভূঞা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, বিআরডিবি চেয়ারম্যান নজির আহাম্মদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুৎ ডিজিএম প্রকৌশলী জুয়েল দাশ ও ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম প্রমুখ।

বিস্তারিত...

তারেক রহমানকে গাড়ি থেকে নেমে দেশকে চিনতে বললেন আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, “তারা নাকি ক্ষমতায় গেলে কুমিল্লায় ইপিজেড করবেন, অথচ কুমিল্লায় ২০০০ সাল থেকেই ইপিজেড রয়েছে—সেটাই তিনি জানেন না।

বিস্তারিত...

ধর্ষণের অভিযোগে রাঙ্গামাটিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার

রাঙ্গামাটিতে এক নারী সহকর্মীকে ধর্ষণ এবং ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইলের অভিযোগে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম দিদার আলম (৪৩)। তিনি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

বিস্তারিত...

তরুণ উদ্যোক্তারাই গড়বে আগামীর বাংলাদেশ: শাহাদাত হোসেন

তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, তরুণদের সঠিক নেতৃত্ব ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলেই আগামীর বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ ও শক্তিশালী।

বিস্তারিত...

শুক্রবার লক্ষ্মীপুরে জামায়াত আমীরের নির্বাচনী জনসভা

আগামী ৩০ জানুয়ারি শুক্রবার জামায়াত আমীরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা জামায়াত সংবাদ সম্মেলন করেছে।

বিস্তারিত...

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, ৪ জন আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বিস্তারিত...

চট্টগ্রামে হাইড্রোলিক হর্ণ নিয়ন্ত্রনে অভিযান: ৪টি হর্ণ জব্দ, জরিমানা

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার বিভিন্ন এলাকায় শব্দ দূষণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানার নির্দেশনায় এবং চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মাত্রায় হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে তিনটি গাড়ি থেকে মোট চারটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। পাশাপাশি চার হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

বিস্তারিত...

টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষক অপহরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষককে অপহরণ করেছে সশস্ত্র পাহাড়ি ডাকাতদল;এমন অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের

বিস্তারিত...

অতীতে সংসদ পরিণত হয়েছিল কোটিপতি ও সাম্প্রদায়িক অপশক্তির ক্লাবে : মালেক মনসুর

ফেনী-৩ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত বাম গণতান্ত্রিক জোট ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী আব্দুল মালেক মনসুর বলেন—অতীতে ১২টি নির্বাচনে গঠিত সংসদে জনমতের প্রতিফলন ঘটে নাই। সংসদ পরিণত হয়েছিল কোটিপতি, দুর্বৃত্ত-ব্যবসায়ী ও সাম্প্রদায়িক অপশক্তির ক্লাবে।

বিস্তারিত...

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বিস্তারিত...

দেবিদ্বারে শাপলা কলি প্রতীকের ভোটারদের এক হওয়ার আহ্বান হাসনাতের

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে প্রধান অতিথি করে উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক শাপলা কলি প্রতীকের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নাফ নদী এলাকায় গুলিবর্ষণ, হাসপাতালে দুই কিশোর

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ হয়েছে।

বিস্তারিত...

ঋণ খেলাপি বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবার জাতীয়তাবাদের নামে ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের রাজনীতিতে আর ঠাঁই হবে না। জনগণ তাদের লাল কার্ড দেখাবে। তিনি বলেন, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে রাজনীতি করে, অথচ নিজেরাই ঋণখেলাপি ও বিদেশি নাগরিকতাদের মুখে জাতীয়তাবাদের কথা শুনলে হাস্যকর মনে হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪