পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে সদর থানাধীন ব্যারিস্টার বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কুড়িগ্রামের রাজারহাটে এক গৃহবধূকে নিয়ে ভাতিজার পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিদারপাড়া গ্রামের গোপাল চন্দ্রের ছেলে সবুজ চন্দ্র (২১) দীর্ঘদিন
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বাঁধ নির্মাণ ও নদী তীর সংরক্ষণ কাজের মান যাচাইয়ের লক্ষ্যে গাইবান্ধা জেলার বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশন এলাকায় দোলনচাঁপা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটের দিকে সেতাবগঞ্জ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটি ১নং লাইনে লাইনচ্যুত হওয়ায় ২নং লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নীলফামারীতে জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত অর্থ ও কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার যদুয়ার গ্রামের ৬৫ বছর বয়সী ফাতেমা বেগম দীর্ঘদিনের মানসিক ও শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন। গত ২৭ মার্চ ভোরে পরিবারের অগোচরে বারান্দার তীরের সঙ্গে প্লাস্টিকের দড়িতে ঝুলে না ফেরার দেশে চলে যান এই বৃদ্ধা।
দিনাজপুরের বিরামপুরে রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চন্ডিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ পালনের জন্য সরকার কঠোর নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে ব্যাপক প্রস্ততি গ্রহনে সংশ্লিষ্ট শিক্ষা অফিসারগণ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রতি দিক নির্দেশনা দিলেও গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তা প্রতিপালন করা হয়নি।
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ একাধিক পুলিশ সদস্যকে মরাধরের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান সারোয়ারে আলম।
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে যুব জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে ইয়াবাসহ বিপুল রায় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চিলারং মাদ্রাসা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আচার পবিত্র স্নানোৎসব উপলক্ষে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে লাখো পূণ্যার্থীর সমাগম ঘটেছে। ভোরের আলো ফুটতেই জেলার বিভিন্ন ঘাটে শুরু হয় পূণ্যস্নান।
পঞ্চগড় শহরের ব্যস্ততম টিনপট্টি রোড বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এতে ৩টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং বাকি ৩টি দোকানের মালামাল আংশিক পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানায় মাদকাসক্ত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪মার্চ) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউদ্ধৃতি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো. আমিনুল ইসলাম (৩৬)। তিনি ওই গ্রামের মো.আশরাফ আলীর ছেলে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বহুমুখী উৎস থেকে জ্বালানি আমদানির মাধ্যমে সরবরাহ নিশ্চিত করা হবে।