| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুড়িগ্রামের দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে ‘তারুণ্যের বইমেলা’

কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে ‘তারুণ্যের বইমেলা’। সোমবার (৬ এপ্রিল) বেলা ১২টায় বইমেলার উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান সহকারীর মৃত্যু: মহাসড়ক অবরোধ

পঞ্চগড় পৌরসভায় বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর ইসলাম শাহিন (৪০) নামে এক লাইনম্যান সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে পৌরসভার ধাক্কামারা গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

বিস্তারিত...

হঠাৎ ভাইরাল তাজুল ফিরে পেলেন ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজ

কুড়িগ্রামের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তাইজুল ইসলাম তাজুর ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজটি একদিনের ব্যবধানে পুনরুদ্ধার হয়েছে। হঠাৎ গায়েব হয়ে যাওয়া তার ১০ লাখ ফলোয়ারের পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মাঝে।

বিস্তারিত...

সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদরের এসিল্যান্ড

সাংবাদিক পরিচয়ে ভাই বলায় চটে গেলেন, কুড়িগ্রাম সদরের ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড) আরিফুল ইসলাম। এ সময় তিনি জনসাধারণের সামনে ভাই সম্বোধন করায় বলেন, ভাই কেন বললেন, সাধারণ মানুষ ভাববে আপনার সাথে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ১৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার রাতে পৌরসভার টিকাপাড়া এলাকায় সেনুয়া গোরস্তানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী অপহরণ

ঠাকুরগাঁও সদর উপজেলায় কোচিং থেকে ফেরার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অপহরণের আট দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আজ রোববার ঠাকুরগাঁও সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা মো. সবুজ ইসলাম।

বিস্তারিত...

মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মায়ের ওপর অভিমান করে সাগর আহম্মেদ (১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া লক্ষীরহাট গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

রংপুর মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর তাজহাট এলাকার সিটি বিস্কুট মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

আইফোনের প্রলোভনে ৭৪ হাজার টাকা আত্মসাৎ

ফেসবুকে আইফোন জেতার প্রলোভনে পড়ে সর্বস্বান্ত হয়েছে এক নাবালক। ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের মোশারফ হোসেন নামের ওই শিশুর কাছ থেকে ধাপে ধাপে ৭৪ হাজার ১০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ঘণ্টার ব্যবধানে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

মোটরসাইকেলসহ ৫০ লিটার পেট্রোল তেল জব্দ

পঞ্চগড় সদর উপজেলায় অভিনব কৌশলে পেট্রোল পাচারের অভিযোগে একটি মোটরসাইকেলসহ প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তেল জব্দ করা হয়।

বিস্তারিত...

জামিন করানো আইনজীবীকেই কোপালেন আসামী

ঠাকুরগাঁওয়ে এক আসামিকে আদালত থেকে জামিন করিয়ে আনার জেরে সেই আসামির হাতেই নৃশংস হামলার শিকার হয়েছেন মো. সাদেকুল ইসলাম (৩৫) নামে এক আইনজীবীর সহকারী। তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় পাথর দিয়ে আঘাত এবং পরবর্তীতে রামদা দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়েছে।

বিস্তারিত...

ভারতে আটক বাংলাদেশি নাগরিকের মৃত্যু

বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পথে অনুপ্রবেশের দায়ে আটক আজিজুর রহমান (৫০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিস্তারিত...

জয়পুরহাটের কানমোনা-হারাবতী খাল রক্ষণাবেক্ষণ কাজ শুরু

জয়পুরহাটের কালাই উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার আওতায় “সেচ ও নিকাশ (ড্রেনেজ) কাঠামো” উপখাতের একটি গুরুত্বপূর্ণ উপ-প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪