| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঠাকুরগাঁওয়ে অটোচাপায় স্কুলছাত্র নিহত

ঠাকুরগাঁও সদর উপজেলায় অটোরিকশার ধাক্কায় আশরাফুল ইসলাম মারুফ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) দুপুরে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ ওই এলাকার বাসিন্দা মো. রশিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল।

বিস্তারিত...

ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

রায়ে অসন্তোষ আবু সাঈদের মা-বাবা

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ জানিয়েছেন তার বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। আবু সাঈদের মকবুল হোসেন বলেন, এই হত্যাকাণ্ডে মাত্র দুজনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়া আমার ছেলেকে গলা টিপে ধরেছিল তার সর্বোচ্চ শাস্তি হলো না। আরও কঠোর সাজা দেওয়া দরকার ছিল। আরো অনেককে ফাঁসি দেয়া দরকার।

বিস্তারিত...

দিনাজপুরে শিলাবৃষ্টির তাণ্ডবে ৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চারটি উপজেলায় ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টিতে ৫ হাজার হেক্টর জমির বোরো ধান, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আম ও লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিস্তারিত...

গোসলখানায় ঢুকে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টা

ঠাকুরগাঁও সদর উপজেলায় বাড়ির গোসলখানায় ঢুকে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূকে (২৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে বুধবার (৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছেন।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনকালে ৫ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক সেবনরত অবস্থায় ৫ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল ) দুপুরে আটক যুবকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর ঠাকুরগাঁও কান্দর পাড়া এলাকায় বিথী রানী (২৩) নামে এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিস্তারিত...

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বুধবার (৮ এপ্রিল) ভোরে লালমনিরহাট উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ৮নং ওয়ার্ডের পানিয়ার টারি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আলী হোসেন(৪৮) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার বাসিন্দা।

বিস্তারিত...

রানীশংকৈলে গণঅধিকার-ছাত্রদল সংঘর্ষ, বহু হতাহত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় রাতেও খোলা রাখাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদ ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিস্তারিত...

প্রেমিকাকে এএসপি পরিচয় দেন রাজমিস্ত্রি, ধরা পড়লেন কার্ড বানাতে গিয়ে

প্রেমিকার কাছে নিজের পরিচয় দিয়েছিলেন পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি)। কিন্তু সেই পরিচয় ধরে রাখতে গিয়েই বাধে বিপত্তি। ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে হাতেনাতে রংপুর পুলিশের কাছে ধরা পড়েছেন। ‎মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাবের আরটি প্রেস

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় আত্মহত্যাসহ তিনজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের ভূল্লী ও বালিয়াডাঙ্গী উপজেলায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক কলেজছাত্রের আত্মহত্যা, বিষপানে এক বৃদ্ধের মৃত্যু এবং নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

বিস্তারিত...

রংপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখা।

বিস্তারিত...

বিদ্যুৎকর্মীর মৃত্যুতে ২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ, সড়ক অবরোধ

পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় লাইনম্যানের মৃত্যুর ঘটনায় টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন। সোমবার (৬ এপ্রিল) পঞ্চগড় মিলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রায় চার ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে আসেন বিক্ষোভকারীরা।

বিস্তারিত...

প্রশ্ন ফাঁসে জড়িত শিক্ষকদের শাস্তির দাবী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২২ সালে এসএসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ ৬ শিক্ষক ও কর্মচারীকে পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রনিক ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৬ এপ্রিল) সকালে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার রনিক ইসলাম ওই এলাকার মো. সহিদুল ইসলামের ছেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪