নীলফামারীতে ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মাত্র সাত দিনে নীলফামারী জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৩ জন রোগী। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের অন্যতম আসামি গোলজার রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে র্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) রাতে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার গোলজার রহমান (৪৫) উত্তর ঘাগোয়া (টেংগামারা) গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে।
তাপমাত্রার হঠাৎ ঊর্ধ্বগতিতে চুয়াডাঙ্গা জেলায় জনজীবন অস্থির হয়ে উঠেছে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জে ৮৭ লাখ টাকা মূল্যের একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। এ সময় মূর্তিসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।
নীলফামারীর সৈয়দপুরে শবনম বেগম নামে এক গৃহবধূকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা হোসেন গুড্ডুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পঞ্চগড়ের বোদা উপজেলায় দ্রুতগামী এক মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী (৬৩) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ধনিপাড়া এলাকার দুর্ঘটনাটি ঘটে।
ঠাকুরগাঁও পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে ১২ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড সংলগ্ন জাকির প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রংপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ন্যাশনাল গ্রিন মিশনের আওতায় মহিলা দল। এ কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নগরীর আরসিসিআই স্কুল-সাতমাথা সড়কের বোতলাপাড়া এলাকায় নবনির্মিত একটি সরকারি স্কুলের আশপাশে রাস্তার দুই ধারে আম, কাঁঠাল, মেহগুনি ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
নীলফামারীর সৈয়দপুরে কুড়িয়ে পাওয়া টাকাভর্তি একটি মানিব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ কনস্টেবল ফজলুল হক। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সৈয়দপুর থানায় আনুষ্ঠানিকভাবে মানিব্যাগটি মালিক আলমগীর হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
নীলফামারীর ডোমারের একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি করার জন্য স্বজনদের ওপর চাপ দেওয়ার অভিযোগ উঠেছে জেলার ডোমারের “মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নামে একটি প্রাইভেট ক্লিনিকের চিকিৎসকের বিরুদ্ধে।
পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে চড়া দামে পেট্রোল বিক্রির দায়ে কেশব রায় (২৭) নামে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক অজ্ঞাত নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বেপরোয়া যানবাহনের ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই মারা যান।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার কিসমত শুখানপুকুরী গ্রামে পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক-এর স্ত্রী খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিদিন ভোরে বিভিন্ন গ্রাম থেকে এসে জড়ো হন শত শত নারী-পুরুষ। কেউ বসে থাকেন কোদাল, ডালি অথবা ভাঁড় নিয়ে। আবার কেউ খালি হাতেই বসে থাকেন। ১৫০ থেকে ২০০ টাকায় একদিনের জন্য নিজেদের শ্রম বিক্রি করেন তারা। বলা হচ্ছে দিনাজপুরের কাহারোল উপজেলার শ্রম কেনাবেচার