| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন : উপদেষ্টা ফারুক-ই-আজম

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

বিস্তারিত...

ঢাকায় অলিম্পিক ডে র‌্যালির উদ্বোধনে সেনাপ্রধান

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় আজ ঢাকায় একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

বিস্তারিত...

নিউইউর্কের থেকেও আজ ঢাকার বাতাসের মান ভালো

বেশ কয়েকদিন ধরেই ঢাকার বাতাসের মানে উন্নতি লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকায় আজ ঢাকার বাতাসের মান নিউইয়র্কের থেকেও ভালো বলে গণ্য হচ্ছে।

বিস্তারিত...

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল ঘোষণা

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিস্তারিত...

ডিএনসিসির সব ওয়ার্ডে বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র বসানো হবে: ডিএনসিসি প্রশাসক

ডিএনসিসি মিলনায়তনে দুদিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রশাসক মোহাম্মদ এজাজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে এয়ার কোয়ালিটি মনিটরিং (বায়ুমান পর্যবেক্ষণ) যন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

বিস্তারিত...

কোস্ট গার্ড সদর দপ্তর পরিদর্শনে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধিদল

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর পরিদর্শন করেছে অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার এবং জয়েন্ট এজেন্সি টাস্ক ফোর্স, অপারেশন সোভেরিন বর্ডারস-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার এবং অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধিদল। সোমবার (২৩ জুন) দুপুরে আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতার মাইলফলক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন

বিস্তারিত...

ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বিস্তারিত...

দুদকের ৪ কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি

পদোন্নতি পেয়ে উপপরিচালক থেকে পরিচালক হলেন দুর্নীতি দমন কমিশনের ৪ কর্মকর্তা। রোববার (২৩ জুন) দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

বিস্তারিত...

স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল: আসিফ মাহমুদ

বিগত স্বৈরাচারী সরকার তরুণদের ভোটাধিকার হরণ করেছিল, তাদের কণ্ঠরোধ করেছিল ও তাদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৩ জুন) রাজধানীর একটি হোটেলে ‌‘কমনওয়েলথ চার্টার যুব কর্মশালা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন

বিস্তারিত...

সাবেক সিইসিকে এভাবে লাঞ্ছিত করা রাষ্ট্রীয় মর্যাদার অবমাননার সামিল: আসক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার মবকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সোমবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিস্তারিত...

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ: ডিএমপি

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিস্তারিত...

সেন্ট মার্টিন নিয়ে মাস্টারপ্ল্যানের চিন্তা চলছে : রিজওয়ানা হাসান

সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একটি মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিস্তারিত...

বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে: প্রধান উপদেষ্টা

সারাদেশে ৫২৭টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে। আজ সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস স্কাউটস কার্নিভালের উদ্বোধন করেন। একইসাথে তিনি বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন।

বিস্তারিত...

গ্রিড ত্রুটির কারণে রাজধানীতে লোডশেডিং, দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক

গ্রিড ত্রুটির কারণে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পরে রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চল। প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হতে শুরু হয়েছে লোডশেডিং পরিস্থিতি। গ্রিড ত্রুটি ইতিমধ্যে মেরামত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকার রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবিপি) একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে রাজধানীর একাংশ। রাত ১০টার দিকে এ গোলযোগের ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪