| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঢাকা বার নির্বাচনে ৬৬ শতাংশ আইনজীবীই ভোট দেননি

দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মোট ভোটারের ৩৪ শতাংশ আইনজীবী ভোট দিয়েছেন। ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন ৬৬ শতাংশ ভোটারই।

বিস্তারিত...

নিজ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বিনিময়ের সময় শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী বললেন, আমি নিজেও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষার্থী ছিলাম। আমার ছোট ভাই কোকোও রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী ছিলেন।

বিস্তারিত...

“রাষ্ট্রপতি ব্যক্তি নয় প্রতিষ্ঠান, তাকে সম্মান করতে হবে”

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে বিরোধী দলের নেতিবাচক বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাস করলে এই প্রতিষ্ঠানের প্রতি সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব।

বিস্তারিত...

লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বঙ্গভবনের একটি এ তথ্য নিশ্চিত করেছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে পর এটি হবে তার দেশের বাইরে প্রথম কোনো সফর। চিকিৎসা শেষে আগামী ১৭ মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

বিস্তারিত...

৪৯ নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

বিস্তারিত...

হামে আরও ২ শিশুর মৃত্যু

হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে আরও ১ হাজার ২৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

মে মাসেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে চলমান হাম পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আগামী মে মাসের মধ্যেই হাম পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এজন্য দেশের শতভাগ শিশুকে দ্রুত টিকার আওতায় আনার লক্ষ্যে জোরালো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিস্তারিত...

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: মুক্তিযোদ্ধা পরিষদ

মহান জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। সংগঠনটির দাবি, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা অসংসদীয় এবং তার বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বিস্তারিত...

ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ

ঢাকার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা জেলায় একসঙ্গে নারী নেতৃত্বে আসছেন ডিসি ও পুলিশ সুপার (এসপি)।

বিস্তারিত...

রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ ও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এই রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার

বিস্তারিত...

ডিএনসিসি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৩ হাজার ছাড়াল

রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। গেল দেড় মাসে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ শতাংশ রোগী।

বিস্তারিত...

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

বিস্তারিত...

পুলিশের ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তার বদলি

পুলিশের পাঁচ অতিরিক্ত ডিআইজিসহ মোট আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিস্তারিত...

বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ

বিরোধী দলের আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাস হয়েছে।

বিস্তারিত...

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করাই বর্তমান সরকারের নীতি। তিনি বলেন, ধর্ম মানুষের কল্যাণের জন্য, আর প্রতিটি ধর্মই মানবজাতিকে নৈতিক ও মানবিক পথে পরিচালিত করে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ তথ্য জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪