দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শনিবার (২ মে) সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সফরে তিনি মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, ক্রীড়া আয়োজন এবং দলীয় সভায় অংশ নেবেন।
ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সবকটিতেই জয় পেয়েছে বিএনপিপন্থি ‘নীল প্যানেল’। প্রতিদ্বন্দ্বী জামায়াত–এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’ কোনো পদেই জয়ী হতে পারেনি।
আমি মোবারক। দিনমজুরের কাজ করি। কর্মে গেলে রোজ পাই মানে টাকা পাই, না গেলে রোজ পাওয়া তো দূরের কথা কেউ খোঁজ নিতে চায় না। শুনেছি মে দিবস আছে, কিন্তু সেখানে যাই টাই না। মোবারকের মতো অনেক শ্রমিক আজও জানে না, মে দিবস আসলে কী, কেন পালন করা হয়। যাদের ঘাম ঝরে, যা
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন। অষ্টম তলার করিডরে বসে আছেন রঞ্জিত বাবু। মাথা নিচু করে স্থির দৃষ্টি দিয়ে কী যেন দেখছেন। জামা-কাপড়ের মতো মুখটাও মলিন। চিন্তার ছাপ তার চোখে-মুখে ফুটে উঠেছে। কাছে গিয়ে কী জন্য এখানে এসেছেন-জিজ্ঞেস করলে কেবল চোখ তুলে তাকালে
সিনিয়র বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কর্মকর্তাদের জন্য আয়োজিত এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিতে এক অতিরিক্ত সচিবসহ ১১ জন যুগ্ম সচিব পাকিস্তানে যাচ্ছেন। এ বিষয়ে সরকারি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচার বিদায় নিলেও এখনো ষড়যন্ত্র চলছে। শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে মন্তব্য করে প্রধানমন্ত্রী
বিগত স্বৈরাচারী সরকারের আমলে ধ্বংস হওয়া দেশের শিল্প খাত পুনর্গঠনে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পর্যায়ক্রমে আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দল আ
শ্রমিক মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন গাড়ি চালকরা। আজ শুক্রবার (১ মে) জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দিবস উপলক্ষে ড্রাইভার ইউনিয়নের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা। এসময় গাড়ি চালকরা বলেন, গাড়ি চালকদের কোনো বেতন কাঠামো ও শ্রমের যথাযথ মর্যাদা নেই।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা জানি শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। শুক্রবার (১ মে) বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মে দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত এই সমাবেশ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম সশরীরে প্রথম কোনো সমাবেশ।
জেলা প্রশাসকদের (ডিসি) এবারের বার্ষিক সম্মেলন আগামী ৩ থেকে ৬ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত নিয়ে মোট ৩৪টি কার্য অধিবেশন থাকবে। সম্মেলন ঘিরে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজনের সার্বিক বিষয় তুলে ধরতে শনিবার (২ মে) সচিবালয়ের
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকেল সোয়া ৪টার দিকে তারেক রহমান নয়াপল্টনের সমাবেশ মঞ্চে উপস্থিত হন। এসময় নেতাকর্মীরা পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন। এর
জনসাধারণের ভোগান্তি কমাতে এবং সেবা প্রদান প্রক্রিয়া আরও আধুনিক ও সহজ করতে ই-ফায়ার লাইসেন্স চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এখন থেকে ঘরে বসেই অনলাইনে নতুন লাইসেন্স আবেদন, নবায়ন ও পুনর্মূল্যায়নসহ যাবতীয় সেবা পাওয়া যাবে, যার মাধ্যমে দীর্ঘদিনের প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির অবসান ঘটলো।
মহান ‘মে দিবস’ ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশ্বের সব শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ভোরের আলো ফোটার আগেই যারা কাজে নেমে পড়েন মাঠে, কারখানায় ও গার্মেন্টসে যাদের শ্রমে অর্থনীতির ভিত দাঁড়িয়ে আছে, তারাই প্রকৃত অর্থে দেশের চালিকাশক্তি; অথচ তারা প্রাপ্য স্বীকৃতি খুব কমই পান।
প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দলের মহাসমাবেশ। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) বেলা আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।
আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।