| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার সক্ষম: স্বাস্থ্যমন্ত্রী

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ভ্যাকসিন, চিকিৎসা সরঞ্জাম ও মানবসম্পদ সব ক্ষেত্রেই কোনো সংকট নেই।

বিস্তারিত...

ডেমরায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৪ ইউনিট

রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

বিস্তারিত...

শেয়ারবাজারে টাকা লুটকারীদের বিচার হয়নি: রুমিন ফারহানা

শেয়ারবাজারে বিপুল অর্থ লুটের ঘটনায় এখনো কোনো কার্যকর বিচার হয়নি বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বাকি মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহারের প্রক্রিয়ায় রয়েছে বলে তিনি জানিয়েছেন।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ

শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে: এ্যানি

আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বিস্তারিত...

৯ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের অন্তত নয়টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে নদীপথে চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিস্তারিত...

মেট্রো রেলের নতুন এমডি শাওগাতুল আলম

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শাওগাতুল আলম। তিনি অতিরিক্ত সচিবের পদমর্যাদা পাবেন।

বিস্তারিত...

দুইদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ

বিদ্যুৎ ঘাটতি না থাকায় টানা দুইদিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বুধবার (২৯ এপ্রিল) সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় ছিল বলে জানানো হয়েছে।

বিস্তারিত...

৩.৭ বিলিয়ন ডলারে ১৪ বিমান কিনছে সরকার

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে বড় আকারের উড়োজাহাজ ক্রয় চুক্তি সই করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

বিস্তারিত...

ত্রয়োদশ সংসদের নারী আসনের ফল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াত–এনসিপি জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন।

বিস্তারিত...

জুলাই ও একাত্তরের ইস্যুতে রাজনৈতিক বিতর্ক চলবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ জুলাইয়ের ঘটনার রক্তের দাগ মুছে না ফেলা পর্যন্ত এ নিয়ে বিতর্কের মীমাংসা সম্ভব নয়। একইভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীর গ্রহণযোগ্য অবস্থান না আসা পর্যন্ত তাদের সঙ্গে বিতর্ক চলবে বলেও মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক রূপকথা নয়: বিমান মন্ত্রী

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, জুলাইবিপ্লবকে যদি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা হয়, তাহলে মুক্তিযুদ্ধকে ছোট করে দেখা হয় এবং এতে বাংলাদেশকে খাটো করা হয়।

বিস্তারিত...

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পিএস ফারহান ইসতিয়াক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (পিএস) জি এম ফারহান ইসতিয়াককে শিক্ষা মন্ত্রণালয়ের একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি এখন থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করবেন। বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বিস্তারিত...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কোর বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উভয়পক্ষ পুলিশ প্রশিক্ষণ, মিডিয়া সম্পর্ক এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪