তিনি বলেছেন, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশের খেদমতের সুযোগ দেন, এক মিনিটের জন্য আপনার কর্মস্থল থেকে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি পূজায় প্রয়োজনীয় নিরাপত্তা দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতি জামায়াত বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি বাংলাদেশ জা
প্রতিবেশী দেশের পক্ষ থেকে যেকোনো বিষয়ে হস্তক্ষেপ দেশের জন্য চ্যালেঞ্জ বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় ঐক্যের মধ্যদিয়েই সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চীনের একটি প্রতিনিধিদলকে তিনি এসব কথা জানান।
অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির।
নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনকে ডিম নিক্ষেপের ঘটনায় বাংলাদেশ মিশনের ত্রুটি রয়েছে বলে জানালেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়াও তিনি জানান, একসঙ্গে সবাই বের হলে এমনটা ঘটতো না।
জামায়াতকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি, ইনশাআল্লাহ।’
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে শহীদ জিয়া ও খালেদা জিয়ার মতো নেতার জন্ম না হলে এদেশে জামায়াতের পূর্ণভাব হতোনা। আমাদের নেতাকর্মীরা এখনো উপলব্ধি করতে পারেনি আমাদের মূল প্রতিপক্ষকে। আমাদের নেতাকর্মীদের উপলব্ধি করতে হবে আসলে আগামী নির্বাচনে আমাদের প্রতিপক্ষকে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন,আল্লাহর খাস রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি জানিয়েছে, তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে এখন একটি দলের পকেটে ঢোকার চেস্টা করছে। তারা জুলাই সনদের আইনী ভিত্তি, গণহত্যার বিচার এবং সংবিধানের মৌলিক সংষ্কার না করেই যেনতেন ভাবে একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ আওয়ামী স্টাইলের কোন নির্বাচন আর হতে দেবেনা। আমরা ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চাই। তার আগে অবশ্যই জুলাই সনদের আইনী ভিত্তি দিয়ে সেই সনদের অধীনে নির্বাচন দিতে হবে।
পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তিনদিনের কর্মসূচির আজ দ্বিতীয় দিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এতে অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতারা।
সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের একমাত্র পথ হিসেবে আবারও পিআর পদ্ধতির দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার
জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর ( প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার তিন দিনের আন্দোলন কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সাতটি দল। অন্য দলগুলো হচ্ছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।