| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পিআর ও জুলাই সনদের বিরোধিতাই ভারত-আওয়ামী লীগের ‘এজেন্ডা’

দৈনিক ইনকিলাবে প্রকাশিত ‘ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত’ শিরোনামের প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

জামায়াতের আমীরের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক

১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। জামায়াতের আমীরের সঙ্গে ছিলেন নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

বিস্তারিত...

জামায়াত আমীরের সঙ্গে চায়না রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামায়াত আমিরের বসুন্ধরায় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামতে বাধ্য হবো : রেজাউল করিম

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।

বিস্তারিত...

১৮-১৯ সেপ্টেম্বর সকালের কর্মসূচি স্থগিত করল জামায়াত

আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার কারণে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনো ধরনের বিক্ষোভ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত...

হেফাজত আমিরের বক্তব্য অসত্য-মনগড়া : জামায়াত

জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

পিআরসহ ৫ দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা

নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার এবং পিআরের দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, খিলাফাত মজলিসসহ সমমনা দলগুলো। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ

বিস্তারিত...

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জামায়াতের

আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়তে ইসলামী। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মগবাজার আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের এই দাবি জানায় দলটি। এসময় আরও চারটি দাবি তুলে ধরা হয়।

বিস্তারিত...

জামায়াতে ইসলামীর ৫ দফা গণদাবি ঘোষণা

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আন্দোলনের ৫ দফা গণদাবি ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে: হামিদুর রহমান আযাদ

মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বিস্তারিত...

জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ দিন ধরে আন্দোলন- সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আর এ আন্দোলনের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। শনিবার রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল পশ্চিম থানা আয়োজিত এক সুধী সমাবেশে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমরা দেশকে এক বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধ

বিস্তারিত...

আগামী নির্বাচনে হবে আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে ঐক্য : রফিকুল ইসলাম খান

: বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কোন কোন রাজনৈতিক দল মনে করছে তাদের প্রতিক দেখেই জনগন ভোট দিবে, সেদিন পেরিয়ে গেছে। এর প্রমান ডাকসু নির্বাচনের ফলাফল। এই নির্বাচনে যারা ভোট দিয়েছে তারা একটি গনতান্ত্রিক ধারা চায়, তারা বাংলাদেশকে সমৃদ্ধ ও চাদাবাজমুক্ত দেখতে চায়।

বিস্তারিত...

নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ, ২ লাখ টাকা অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ চ্যানেল এস টেলিভিশনের নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের সঙ্গে দেখা করেছেন।

বিস্তারিত...

জামায়াতের ক্ষমতায় আসা নিয়ে সতর্ক করলেন ভারতের সাবেক রাষ্ট্রদূত

ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারত বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সহযোগিতামূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও‌ দেশটির এমন কোনো সরকারের বিষয়ে সতর্ক থাকতে হবে যা ভারতের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করে। বৃহস্পতিবার ইন্ডিয়া ইন্টার

বিস্তারিত...

জামায়াতে ইসলামীকে ‘চিতাবাঘ’ আখ্যা দিয়ে যা বললেন হর্ষ বর্ধন শ্রিংলা

বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, জামায়াতে ইসলামী একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪