ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী হিসেবে উল্লেখ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সকাল পৌনে ৭টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী হিসেবে উল্লেখ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সকাল পৌনে ৭টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের নেতৃত্বাধীন জোট। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২৯৯টি আসনের মধ্যে ১৬৬টিতে জয়লাভ করেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতভর ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় উদযাপনে বিজয় মিছিল না করে শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল পালনের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুম্মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। একইসঙ্গে কোথাও কোনো বিজয় মিছিল ও সভা সমাবেশ না করার নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।
ফেনী-৩ (ফেনী সদর, ছাগলনাইয়া ও ফেনী আংশিক) আসনে প্রাথমিক ভোটের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট।
ঢাকা–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিএনপির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফল অনুযায়ী, তিনি ১ লাখ ১১ হাজার ৭৩
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুজ্জামান বাবর বেসরকারিভাবে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৭ (ঢাকা উত্তর কেন্দ্রের অংশ) আসনে বিএনপি চেয়ারপারম্যান তারেক রহমান বিপুল ভোটে জয়ী হয়েছেন। নির্বাচনী ফলাফলে দেখা গেছে, বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে একাধিক কেন্দ্রের প্রাথমিক ফলাফলে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে উল্লেখযোগ্য ব্যবধানে পিছনে রেখেছেন। প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ঢাকা-১৭-এর প্রায় সব কেন্দ্র থেকে তারেক রহমান সমর্থকদের ব্যাপক ভোট পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ- ৩ আসনের ৫৪ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৫৮ হাজার ২৯৭ ভোট পেয়ে বিএনপির প্রার্থী আফরোজা
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের প্রাথমিক বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফলে ৪টি আসনে জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। আসনগুলো হলো কিশোরগঞ্জ-৪, কুমিল্লা-৩, ঝিনাইদহ-১ এবং সুনামগঞ্জ-২।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ৪৫ হাজার ১১৪ ভোট।
ঠাকুরগাঁও-১ আসনের ৩০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষ হয়েছে। বর্তমানে চলছে গণনা। এ নির্বাচনে কক্সবাজার-১ আসনে নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।