| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পাকিস্তান সিরিজে সাকিবের ফেরা অনিশ্চিত

পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন থাকলেও আপাতত মাঠে নামার সম্ভাবনা নেই সাকিব আল হাসান-এর। আগামী ১১ মার্চ শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বাস্তব পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন সাবেক এই সংসদ সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব আইনি জটিলতা নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করছে।

বিস্তারিত...

অতিরিক্ত গতিতে বাইক চালানোয় ধোনিকে জরিমানা

ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রাঁচিতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে এক হাজার রুপি জরিমানা গুনেছেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাফিক পর্যবেক্ষণ ব্যবস্থায় ধরা পড়ার পর তার বিরুদ্ধে মোটরযান আইনের ১৮৩ ধারায় ই–চালান জারি করা হয়। এরপরই জরিমানার নোটিশ পান এই তারকা ক্রিকেটার।

বিস্তারিত...

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া খুব জরুরি: শান্ত

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বে মধ্যাঞ্চল উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে।

বিস্তারিত...

টি-টোয়েন্টি খেললে কোন দেশের ক্রিকেটার কত পারিশ্রমিক পান?

বিশ্বের জনপ্রিয় খেলা হলো ফুটবল। তবে ক্রিকেটের জনপ্রিয়তাও প্রতিনিয়ত বাড়ছে। ক্রিকেটের আদি ফরম্যাট টেস্ট হলেও, জনপ্রিয়তায় শীর্ষে টি-টোয়েন্টি ফরম্যাট।

বিস্তারিত...

ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন স্যামসন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন সাঞ্জু স্যামসন। ভারতের স্কোয়াডে তিনি ছিলেন ব্যাকআপ ওপেনার হিসেবে, কিন্তু সাত ম্যাচের তৃতীয় সুযোগে ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন।

বিস্তারিত...

জেদ্দা জট কাটিয়ে অবশেষে দেশে ফিরলেন মুশফিক

পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়লেও অবশেষে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে তিনি রাজধানীর বিমানবন্দরে অবতরণ করেন।

বিস্তারিত...

স্যামসন ঝড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিতে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সহ-আয়োজক ভারত। এর ফলে টানা তৃতীয় আসরে শেষ চারে ইংল্যান্ড ও ভারতের মুখোমুখি হওয়ার মঞ্চ প্রস্তুত হলো। আগামী বৃহস্পতিবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল।

বিস্তারিত...

পাকিস্তান জিতেও সেমিফাইনাল থেকে ছিটকে গেলো

পাল্লেকেলেতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৫ রানে হারালেও সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। রান রেটে পিছিয়ে থাকায় সুপার এইটের গ্রুপ–১ থেকে নিউজিল্যান্ড ক্রিকেট দল ইংল্যান্ডের সঙ্গী হয়ে শেষ চারে জায়গা করে নেয়।

বিস্তারিত...

বাঁচা-মরার সেমিফাইনাল: আমির-ডু প্লেসি সাজাচ্ছেন পাকিস্তানের একাদশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া পাকিস্তানের জন্য ম্যাচটি বাঁচা-মরার, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করলে ন্যূনতম ৬৪ রানের ব্যবধান বজায় রাখতে হবে; পরে ব্যাট করলে ১৩.১ ওভারের মধ্যে লক্ষ্য পূরণ করতে হবে।

বিস্তারিত...

অভিযোগ প্রমাণিত হলে শাস্তি মেনে নেবেন আসিফ মাহমুদ

ক্রিকেটার সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার অভিযোগ ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ দুর্নীতির পর্যায়ে পড়ে এবং তা প্রমাণিত হলে তিনি শাস্তি মেনে নিতে প্রস্তুত আছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন, নিউজিল্যান্ডের সেমিফাইনাল অনিশ্চয়তায়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দিনশেষের একমাত্র ম্যাচে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। ম্যাচ হেরে যাওয়ায় কিউই দল সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিস্তারিত...

বিশ্বকাপ ব্যর্থতায় রশিদ খানের অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলে চমক দেখিয়েছিল আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। কিন্তু এবারের আসরে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। গ্রুপ পর্বের বাধাই পেরোতে না পারায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নেতৃত্ব ও দল পরিচালনা নিয়ে। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অধিনায়ক রশিদ খান।

বিস্তারিত...

জিম্বাবুয়ের বিপক্ষে টুর্নামেন্ট সর্বোচ্চ ২৫৬ রান করে ভারতের জয়

দুই দিন আগেই একই প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রহ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৪ উইকেটে ২৫৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত, যা চলতি আসরের সর্বোচ্চ দলীয় স্কোর।

বিস্তারিত...

নারীদের বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ রয়েছে: রুবাবা দৌলা

প্রথমবারের মতো নারীদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ৪–১৪ এপ্রিল, খেলোয়াড়দের ড্রাফট হবে ১৪ মার্চ। ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

বিস্তারিত...

বাবার অসুস্থতার কারণে বিশ্বকাপ ক্যাম্প ছেড়েছেন রিংকু সিং

বাবা ক্যান্সার আক্রান্ত। হঠাৎ করেই অবস্থার অবনতি। এমনই এক পারিবারিক জরুরি পরিস্থিতির কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে গেলেন ভারতের মিডল-অর্ডার ব্যাটার রিংকু সিং। বিসিসিআই সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪