দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। ১৯৬ রানের বিশাল সংগ্রহ গড়ে পরে শক্তিশালী বোলিংয়ে ডাচদের মাত্র ১০৩ রানে গুটিয়ে দিয়ে ৯৩ রানের জয় তুলে নেয় আমেরিকা। চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-এ এটি তাদের প্রথম জয় এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম সাফল্য।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মহা উত্তেজনা। আগামী রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। পাকিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ের সূর্যকুমার যাদবদের সতর্ক করে দিলেন রোহিত শর্মা।
জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)সকাল থেকে দেশের ৫০টি নিবন্ধিত দলের অংশগ্রহণে চলছে ভোটগ্রহণ। এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। এবার নতুন অভিজ্ঞতা—৩৬ বছর বয়সে জীবনের প্রথম ভোট দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শান্ত ও নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের দর্শকরা এক অভূতপূর্ব রোমাঞ্চের সাক্ষী হন। ম্যাচটি শেষ হয় দুই সুপার ওভারের ‘পাগলাটে’ উত্তেজনার পর, যেখানে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে মাত্র ৪ রানে হারিয়ে জয় অর্জন করে। এটি ইতিহাসে প্রথম ডাবল সুপার ওভার ম্যাচ হিসেবে রেকর্ড হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত রাতেই কুয়েতের উদ্দেশে ঢাকা ছাড়েন। তিনি সেখানে অংশ নেবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর সভায়, যেখানে সব এশীয় দেশের ক্রিকেট প্রধানরা উপস্থিত থাকবেন।
ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস মুখে ক্রিকেট বলের আঘাত পাওয়ার পর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।
টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড চেন্নাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ী হয়েছে ১০ উইকেটে। আরব আমিরাত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করলেও নিউজিল্যান্ড ১৫.২ ওভারে কোনো উইকেট হারানো ছাড়াই ১৭৫ রান তুলে ম্যাচ শেষ করেছে, হাতে ছিল ২৮ বল।
টি-টুয়েন্টি বিশ্বকাপে দুই বছর আগের হারের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। আজ কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে পাকিস্তান টানা দ্বিতীয় জয় পেয়েছে এবং সুপার এইট পর্বে যাওয়ার পথে দৃঢ় অবস্থান নিশ্চিত করেছে। ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান মোহাম্মদ মহসিন আশাবাদী ছিলেন, পাকিস্তানই তাদের বিপক্ষে চাপে থাকবে। ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে প্রথম পর্ব থেকেই বিদায় দেওয়ার স্মৃতি সামনে রেখে এ মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু বাস্তবে পাকিস্তান খেলায় আঘাত হানতে সক্ষম হয়, যুক্তরাষ্ট্রের কৌশল কার্যকর করতে পারেনি।
বাংলাদেশের ‘সম্মান’ ফেরাতেই আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছিল, এমনটাই দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পেশাওয়ারে গণমা
ফিন অ্যালেন ও টিম সাইফার্টের ব্যাটে টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড। দুজনের অবিচ্ছিন্ন ১৭৫ রানের জুটি ভেঙে দিয়েছে আগের সব নজির, আর সেই জুটির ওপর ভর করেই সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড।
আইসিসির সঙ্গে আলোচনা এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনুরোধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের নেওয়া এই সিদ্ধান্তের কারণেই বড় ধরণের শাস্তি থেকে বেঁচেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে ২০২৮ থেকে ২০৩১ সালের আগে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
পাকিস্তানের পাঞ্জাবের ছোট্ট গ্রাম আজমত শাহে জন্ম হায়দার আলীর। পরিবার ছিল সাধারণ, আর জীবনের শুরু থেকেই লড়াইয়ের মধ্য দিয়ে তাকে এগোতে হয়েছে। ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদের পর চাচার কাছে মানুষ হয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য এলো স্বস্তি ও আশার বার্তা। ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে নতুন করে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে এমন ইঙ্গিত দিয়েছে আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও ক্রিকেটবিশ্বের নজর ছিল একটাই—ভারত-পাকিস্তান মহারণে। তবে বাংলাদেশ ইস্যুতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ায় হতাশা নেমে আসে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ‘ইউটার্ন’ নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান।