আমন্ত্রণ পেয়ে হঠাৎ করেই ঢাকা থেকে লাহৌরে উড়ে গিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠকে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। বৈঠক শেষে সোমবার রাতে বিসিবির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে চলছে অদম্য টি-টোয়েন্টি কাপ। আজ দুর্বার ও ধূমকেতুর মধ্যে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। তবে এই ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়া সাংবাদিক ও ফটোজার্নালিস্টরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাম্প্রতিক সময়ে পরিচালক এম নাজমুল ইসলামকে
লাহোরে অনুষ্ঠিত আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ বৈঠকটি ইতিবাচক আবহে শেষ হয়েছে। বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সৃষ্ট জটিলতা, ভারত-পাকিস্তান ম্যাচ এবং বাংলাদেশের অবস্থান সবকিছুই গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান তোলে শ্রীলঙ্কা। ব্যাট হাতে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫৬ রান করেন উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিস। ৪৩ বলের ইনিংসে তিনি মারেন ৫টি চার। তবে শ্রীলঙ্কার ইনিংসকে লড়াইয়ের পুঁজি এনে দেন মূলত কামিন্দু মেন্ডিস। ১৪তম ওভারে যখন তিনি ব্যাট করতে নামেন, তখন শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ৮৬ রান। সেখান থেকে ১৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ১৬০ পার করান কামিন্দু।
চেন্নাইয়ের চিপকে রোববার (৮ ফেব্রুয়ারি) রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। মুজিব উর রহমানের টানা দুই উইকেটে শুরুতেই চাপে পড়লেও দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে ব্ল্যাকক্যাপসরা।
নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার তোলা যৌন হয়রানির অভিযোগ সংক্রান্ত বিসিবির প্রতিবেদন নিয়ে সন্তুষ্ট নন। তিনি অভিযোগ করেছেন যে, তদন্তের পুরো প্রক্রিয়া এবং প্রতিবেদনের তথ্য তিনি উচিতভাবে পাননি।
সম্প্রতি বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ চলাকালে প্রেসিডেন্ট বক্সে তিন বিসিবি পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও এম নাজমুল ইসলাম কে দেখা যাচ্ছে এমন একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি এআই ব্যবহার করে তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন ফারুক আহমেদ।
নানা নাটকীয়তার পর শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তবে এবারের আসরে বাংলাদেশ না থাকায় এবং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় টুর্নামেন্টজুড়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। এমন পরিস্থিতির মধ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত নতুন ইতিহাস সৃষ্টি করেছে। শনিবার বিশ্বকাপের উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় তুলে নেয়ার সঙ্গে সঙ্গে সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারত টানা নয় ম্যাচে জয়ের রেকর্ড গড়ে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক। এর আগে এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দখলে, যারা টানা আটটি ম্যাচ জিতেছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রোমাঞ্চকর জয়ের নজির স্থাপন করেছে পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তান একটি সময় বিপদজনক পরিস্থিতিতে পড়েছিল। ৯ ওভারের মধ্যে দলের রান ছিল মাত্র ৫০, হাতে ছিল ৮ উইকেট। উইকেটে ছিলেন বাবর আজম ও সাহিবজাদা ফারহান। শেষ মুহূর্তে পাকিস্তান যে কৌশল দেখিয়েছে, তাতেই প্রমাণ করে কেন এই দলকে “আনপ্রেডিক্টেবল” বলা হয়।
শিমরন হেটমায়ারের রেকর্ড ভাঙা ফিফটির পর রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকসহ ভয়ংকর বোলিংয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে মাত্র ১৪৭ রানে অলআউট করে ৩৫ রানের বড় জয় পেয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ১৮২ রান সংগ্রহ করে, যেখানে হেটমায়ার মাত্র ২২ বলে ৬৪ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে দেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ বর্জন করতে ‘ফোর্স মেজিউর’ (অনিবার্য কারণ) ক্লজ বা শর্ত ব্যবহার করেছে পাকিস্তান। তবে একটি নির্দিষ্ট ম্যাচ বয়কট করে বাকি টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার এই যুক্তি মানতে নারা
আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ পড়ার আক্ষেপ ঘুচল মুস্তাফিজুর রহমানের। পাকিস্তানের পিএসএলে সরাসরি
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা আগেই দিয়েছিল পাকিস্তান। তবে কেন এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে ছিল ধোঁয়াশা।
দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করতে শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের সেরা ক্রিকেটারদের অংশগ্রহণে তিন দলের লড়াই উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা। টুর্নামেন্টটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে দেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও হোম কেয়ার পণ্যের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।